পুবের কলম ওয়েব ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গাড়িতে হামলা। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রবিবার নীতীশের কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যদিও ওই কনভয়ে ছিলেন না মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
আরও পড়ুন:
হামলার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
তাতে দেখা গিয়েছে পাটনার একটি রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় পার হচ্ছিল।ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।তবে কি কারণে এই হামলা তা স্পষ্ট ভাবে জানা যায়নি।আরও পড়ুন:
সূত্রের খবর,যে এলাকায় হামলা চালানো হয়েছে, কিছু দিন আগে সেই এলাকারই এক যুবক নিখোঁজ হয়েছেন।
সেই ক্ষোভ থেকেই মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালানো হতে পারে বলেই অভিযোগ।আরও পড়ুন:
প্রসঙ্গত,বিহারে ফের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন নীতীশ কুমার। বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে জোট করে ফের সরকার তৈরি হয়েছে বিহারে। উপমুখ্যমন্ত্রীর পদে বসেছেন তেজস্বী যাদব।