পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের বিএসএফ চেকপোষ্টের কাছে রীতিমতো তাঁবুর তলায় জমায়েত হয়ে রাত কাটাচ্ছে বাংলাদেশের পরিযায়ী শ্রমিকরা। সীমান্ত রক্ষী বাহিনী আইন মোতাবেক তাদের আটক করলেও পরবর্তী পদক্ষেপ গ্রহণ না করায় শিশু মহিলা সহ ওইসব পরিযায়ীদের ঠান্ডায় প্রায় অনাহারে রাত কাটাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতিদিনই এইসব পরিযায়ী শ্রমিকরা দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে জমায়েত হচ্ছে, স্বদেশে ফিরে যাওয়ার জন্য। মানবিকতার খাতিরে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তাদের মাথার উপর টাঙিয়ে দেওয়া হয়েছে তাঁবু।
ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি রান্না করে খাওয়ানোর। এই ছবি একদিনের নয়, গত কয়েকদিন ধরেই চলছে এমন শিবির। যার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওইসব যাত্রীদের বয়ান অনুযায়ী তারা যে বাংলাদেশের নাগরিক তা স্পষ্ট। কারো বাড়ি সীমান্ত লাগোয়া সাতক্ষীরা, খুলনাসহ বাংলাদেশের নিকটবর্তী জেলাগুলিতে। এরা কেউ কেউ দুবছর পাঁচ বছর থেকে দশবছর ধরে এদেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে ছিল। এসআইআর এর পরবর্তী পদক্ষেপ এর আশঙ্কায় বেনাগরিক হয়ে পড়া বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়ে পড়ার ভয়ে কাজ ছেড়ে দিয়ে নিজের দেশে ফেরার জন্যই বিএসএফের চেকপোস্টে নিজেরাই এসে ভিড় জমাচ্ছে। যাতে সরকারি পদ্ধতি অনুযায়ী তারা পুশব্যাক হতে পারে এবং নিজের দেশে ফিরে যেতে পারে এমনটাই মনে করছে অনেকেই।সীমান্তের হাকিমপুর চেকপোষ্টে জমায়েত, বাংলাদেশীদের ঘরে ফেরার হিড়িক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৩৬
আরও খবর
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
চাপড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান
প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্স: ধূপগুড়ি ও বানারহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
বজবজে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, মৃত ১ নাবালক
গ্যাসের দাম বাড়ায় বিপাকে ফাস্টফুড ব্যবসায়ীরা, বাড়তে পারে খাবারের দাম
গ্যাসের দাম বাড়ায় বিপাকে ফাস্টফুড ব্যবসায়ীরা, বাড়তে পারে খাবারের দাম
বাংলাদেশের হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়, ধরা পড়ল সহযোগীও
বাংলাদেশের হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়, ধরা পড়ল সহযোগীও
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
'মমতা দিদি' আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন': বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি' আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন': বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর