পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্রিটেনের রাজধানী লন্ডনের হরনিম্যান জাদুঘর জানিয়েছে, ১৯ শতকে বেনিন শহর থেকে লুট হওয়া ৭২টি প্রত্নবস্তু নাইজেরিয়াকে ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
এসব প্রত্নবস্তুর মালিকানা হস্তান্তর করা হবে নাইজেরীয় সরকারের কাছে। জানুয়ারি মাসে নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়ামস অ্যান্ড মনুমেন্টস-এর অনুরোধে প্রত্নবস্তু ফেরাতে রাজি হয় লন্ডনের জাদুঘরটি।
আরও পড়ুন:
দক্ষিণ-পূর্ব লন্ডনে অবস্থিত জাদুঘরটি জানায়, এই বিষয়ে নাইজেরিয়া ও ব্রিটেনের আধিকারিকরা সকলের মতামত নিয়েছেন।
জাদুঘরের চেয়ারপার্সন বলেছেন, এসব প্রত্নবস্তু ফিরিয়ে দেওয়া ‘নৈতিক ও উপযুক্ত’ বলে বিবেচিত হয়েছে।উল্লেখ্য, অতীতে আফ্রিকা ও এশিয়ার দেশগুলি থেকে প্রচুর মূল্যবান প্রত্নবস্তু ও শিল্পকর্ম লুট করে নিয়ে যায় পশ্চিমা দেশগুলি। এরপর সেই প্রত্নবস্তুগুলি স্থান পায় ইউরোপীয় জাদুঘরগুলিতে। এখন অবশ্য, ইউরোপের ওপর সেসব লুট হওয়া ঐতিহাসিক শিল্পকর্ম ও প্রত্নবস্তু ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ বেড়েছে।