পুবের কলম ওয়েবডেস্ক: সম্প্রতি জলে-স্থলে -আকাশে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রবিবারই হয়ে গেল দুর্ঘটনার ত্রহস্পর্শ। রবিবার সকালে উত্তরাখণ্ডে কপ্টার দুর্ঘটনার পরে বিকেলে মহারাষ্ট্রের পুণেতে ইন্দ্রায়ণী নদীতে এবং সন্ধের পর মধ্যপ্রদেশেও সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল।
এই নিয়ে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
রবিবার তিনি লিখেছেন, সম্প্রতি রেলপথে, অসামরিক বিমান এবং স্থলপথে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। তাতে আমি স্তম্ভিত এবং মর্মাহত। আজ পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর সেতু ভেঙে পড়ার ঘটনাটি সবচেয়ে দুর্ভাগ্যজনক।
এই সেতুভেঙে পড়ার কতজনের প্রাণ গিয়েছে তা নিয়ে আলোচনা চলছে সংবাদমাধ্যমে। জলে ভেসে যাওয়া অনেকেই এখনও নিখোঁজ।আরও পড়ুন:
মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। স্রোতে ভেসে যেসব ব্যক্তির সন্ধান এখনও মেলেনি, তাঁদের ফিরে আসার অপেক্ষায় রয়েছি। ইন্দ্রায়ণীর নদীর সেতু ভেঙে দুর্ঘটনাগ্রস্তদের জন্য প্রার্থনা করছি।
আরও পড়ুন:
Stunned and shocked by the series of disasters in recent times in railways, civil aviation, and now on roadways too.
Today's bridge collapse on the Indrayani river near Pune is feared to be having most tragic implications. Media have already been talking of several deaths in the…
— Mamata Banerjee (@MamataOfficial) June 15, 2025আরও পড়ুন: