পুবের কলম ওয়েব ডেস্ক: চোদ্দ বছর বয়সী এক দলিত ছেলেকে খুঁটিতে বেঁধে মারধর করা ও এই অমানবিক কাজের অভিযোগে দশজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায় ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার চিন্তামণি পল্লী থানা এলাকায়। অভিযুক্তরা সবাই উচ্চবর্ণের লোক। চোর সন্দেহে দলিত ছেলেটিকে ব্যাপক মারধোর করা হয় বলে অভিযোগ।
ওই জেলার কেম্পাদেনহাল্লির বাসিন্দা যশবন্ত তার বয়সী অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলছিল। যশবন্ত উচ্চবর্ণের এক মেয়ের সোনার কানের দুল চুরি করেছে বলে অভিযোগ তোলা হয়। ছেলেটির ভূমিকা সন্দেহ করে উচ্চবর্ণের গোষ্ঠীর লোকজন ছেলেটিকে টেনে নিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। ছেলেকে বাঁচাতে ছুটে এলে তার মাকেও মারধর করা হয়। যশবন্ত ও তার মাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার এবং এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন প্রকাশ্যে এসেছে। চিন্তামণি পল্লী পুলিশ আহত ছেলে ও তার মায়ের জবানবন্দি রেকর্ড করেছে। তারা উচ্চবর্ণের ১০ জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করছে। এর আগে, চিক্কাবল্লাপুর জেলায় হিন্দু দেবতার মূর্তি স্পর্শ করার জন্য উচ্চবর্ণের লোকেরা একটি দলিত ছেলের পরিবারকে ৬০, ০০০ টাকা জরিমানা করেছিল। ছেলেটির পরিবারকেও বয়কট করা হয়েছিল এবং সরকারী সংস্থার হস্তক্ষেপে সমস্যাটি সমাধান করা হয়েছিল।কর্নাটকে চোর সন্দেহে দলিত ছেলেকে খুঁটিতে বেঁধে বেধড়ক মার,অভিযুক্ত উচ্চবর্ণের দশজনের বিরুদ্ধে মামলা
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ অক্টোবর ২০২২, ০৮:১১
আরও খবর
কর্নাটকে দফতর জটে অস্বস্তিতে শিবকুমার, এবার ক্ষুব্ধ মন্ত্রীরা পাড়ি দিলেন দিল্লি
৩ জুন কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ডি কে শিবকুমার
কর্ণাটকে নেতৃত্ব বদলের জল্পনার মধ্যেই মন্ত্রিসভার সদস্যদের প্রাতঃরাশের আমন্ত্রণ সিদ্দারামাইয়ার
১০০০-এর বেশি ভুয়ো বোমা হামলার হুমকি ইমেল: কর্নাটক থেকে গ্রেফতার শ্রীনিবাস লুইস
কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার: বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার: বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী
চারপাশে আগুন-দরজা বন্ধ হওয়ার ফলে কেউ নামতে পারেননি: কর্নাটক বাস দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী
নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস
নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস
সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার
সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার
ভিনরাজ্যে কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের ৫ পরিযায়ী শ্রমিকের
ভিনরাজ্যে কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের ৫ পরিযায়ী শ্রমিকের
কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট
কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ