ইনামুল হক, বসিরহাট: রাজ্য সরকারের তত্ত্বাবধানে ইছামতি পূর্ণ সংস্কার করা হবে। তার আগে এই নদী পরিদর্শনে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ স্বরূপনগরে এসে পৌঁছন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। সঙ্গে ছিলেন এসডিও বসিরহাট- আশীষ কুমার, বনগাঁ , গাইঘাটা, স্বরূপনগর ও বাদুড়িয়া ব্লকের বিডিও সহ একাধিক আধিকারিক। সরেজমিনে দেখতে ইছামতিতে লঞ্চ সহযোগে পরিদর্শন করেন তারা।সেখান থেকে চলে আসেন স্বরূপনগর বিডিওর দপ্তরে।
প্রসঙ্গত, সংস্কারের অভাবে নাব্যতা হারিয়ে ফেলেছে ইছামতি নদী। একটু ভারী বৃষ্টি হলেই নদীর জল উপচে প্লাবিত হয় এলাকা। প্রতিবছর এই প্লাবনে ক্ষতিগ্রস্ত হয় স্বরূপনগর ও বাদুড়িয়া ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের কয়েক হাজার মানুষ। সেই সমস্যার কথা মাথায় রেখে ইছামতি সংস্কারের জন্য বৃহস্পতিবার স্বরূপনগর ও বাদুড়িয়া এলাকায় ইছামতি নদী সংস্কারের জন্য ইছামতিতে নদীপথে পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার সহ বেশ কিছু প্রশাসনিক আধিকারিকরা ও সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা নদীপথে লঞ্চে করে ইছামতি নদী পরিদর্শন করেন। মূলত কোন কোন এলাকায় বেশি করে নদী সংস্কার করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেন। আগামী কয়েক মাসের মধ্যেই এই স্বরূপনগর ও বাদুড়িয়া এলাকায় ইছামতি নদী সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান বসিরহাটের মহাকুমা শাসক আশীষ কুমার। এই প্রসঙ্গে এদিন তিনি আরো বলেন, 'রাজ্য সরকারের নির্দেশ মতো নদীপথে নদী পরিদর্শন করা হলো, যে সমস্ত জায়গাতে নদী সংস্কার করার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত জায়গাতে খুব শীঘ্রই নদী সংস্কারের কাজ শুরু হবে।' বলাবাহুল্য প্রতিবছর বর্ষার পর থেকে প্রায় চার মাস ধরে জলবন্দী থাকে স্থানীয় বাসিন্দারা। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয় জমির ফসল। গত বর্ষার মৌসুমে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এলাকা পরিদর্শনে এসে এলাকার দুর্গত মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্ষা শেষ হলেই ইছামতি সংস্কারের কাজ শুরু হবে বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার-জানান, প্রতিবছর বনগাঁ গাইঘাটা স্বরূপনগর সহ বাদুড়িয়ার একটা অংশ বর্ষার মৌসুমে ইছামতি প্লাবিত হতে দেখা যায়। সে কারণেই রাজ্য সরকার ইছামতির পূর্ণ সংস্কারের কাজে হাত দেবেন বলে সরজমিনে আজ পরিদর্শন করা হয়েছে |এরপর আলোচনা মধ্য দিয়ে পূর্ণ সংস্কারে হাত লাগাবে রাজ্য সরকার।আরও খবর
ইছামতির তীরে ধস, বিপত্তি হাসনাবাদ ও টার্কির বিস্তীর্ণ অঞ্চল
ইছামতী নদীতে বিএসএফের স্পিড বোট থেকে পড়ে জওয়ানের মৃত্যু
লেবানন-ইসরায়েল সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সম্ভলে ইদগাহ ও ইমামবাড়া ভাঙল যোগী প্রশাসন, বুলডোজার অভিযানে তীব্র বিতর্ক
কোচবিহারের সভা থেকে মাছ, মাংস নিয়ে বড় দাবি করলেন হিমন্ত
কোচবিহারের সভা থেকে মাছ, মাংস নিয়ে বড় দাবি করলেন হিমন্ত
ফাঁসানো হয়েছে, মোথাবাড়ি কাণ্ডে দাবি মোফাক্কেরুলের, ১২ জনকে হেফাজতে চাইল এনআইএ
ফাঁসানো হয়েছে, মোথাবাড়ি কাণ্ডে দাবি মোফাক্কেরুলের, ১২ জনকে হেফাজতে চাইল এনআইএ
অন্নপূর্ণা ভাণ্ডারের নামে ভোটারদের টাকা বিলি করেছেন অর্জুন-রাজেশ, কমিশনে নালিশ তৃণমূলের
অন্নপূর্ণা ভাণ্ডারের নামে ভোটারদের টাকা বিলি করেছেন অর্জুন-রাজেশ, কমিশনে নালিশ তৃণমূলের
বহরমপুরে প্রচার চলাকালীন অসুস্থ মিঠুন, মাঝপথেই থামল অভিনেতার রোডশো
বহরমপুরে প্রচার চলাকালীন অসুস্থ মিঠুন, মাঝপথেই থামল অভিনেতার রোডশো
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যোগ্য আপিলকারীদের ভোটাধিকার মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, অনুচ্ছেদ ১৪২ প্রয়োগ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যোগ্য আপিলকারীদের ভোটাধিকার মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, অনুচ্ছেদ ১৪২ প্রয়োগ
ভাঙড়ে প্রতিটি বুথে থাকবে দুটি করে ভোটযন্ত্র, কেন এমন সিদ্ধান্ত?
ভাঙড়ে প্রতিটি বুথে থাকবে দুটি করে ভোটযন্ত্র, কেন এমন সিদ্ধান্ত?
সর্বাধিক পাঠিত
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?
“আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না”, উৎকণ্ঠা কাটিয়ে শ্যামপুকুরে মনোনয়ন জমা দিলেন শশী পাঁজা
“আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না”, উৎকণ্ঠা কাটিয়ে শ্যামপুকুরে মনোনয়ন জমা দিলেন শশী পাঁজা
পাহাড়ি ধসে বিপর্যস্ত উপত্যকা: বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
পাহাড়ি ধসে বিপর্যস্ত উপত্যকা: বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
"আপনারা কি দাঁড়িয়ে দেখছিলেন?" মোথাবাড়িকাণ্ডে ইসি নিযুক্ত ডিজি, সিএস'কে সুপ্রিম ভর্ৎসনা, রিপোর্ট দিল NIA
"আপনারা কি দাঁড়িয়ে দেখছিলেন?" মোথাবাড়িকাণ্ডে ইসি নিযুক্ত ডিজি, সিএস'কে সুপ্রিম ভর্ৎসনা, রিপোর্ট দিল NIA
"একুশে ভবানীপুরের ত্যাগ, এবার বালিগঞ্জে সুব্রতর উত্তরাধিকার রক্ষার লড়াই", মনোনয়ন জমা দিলেন শোভনদেব