পুবের কলম ওয়েবডেস্ক: আজ শনিবার সারাদেশে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। অনেকের কাছে এটি সাধারণত “কুরবানী ঈদ” নামে পরিচিত।
আরও পড়ুন:
ঈদ-উল-আযহা-র মূল বার্তা হচ্ছে ত্যাগ। ইসলাম ধর্মে এই উৎসব হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)–এর ঐতিহাসিক আত্মত্যাগ ও ঈমানের পরীক্ষার স্মরণে উদযাপিত হয়ে আসছে যুগ যুগ ধরে।
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই দিনে সামর্থ্যবান মুসলমানরা পশু কুরবানী করে থাকেন।আরও পড়ুন:
ঐতিহাসিক হজরত ইব্রাহিম (আ.)–এর কুরবানীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহ এই দিনে কোরবানি দিয়ে থাকে। ইসলামী শরিয়তে এই কুরবানী ওয়াজিব এবং এর রয়েছে গভীর তাৎপর্য—আত্মনিয়োগ, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতীক এই উৎসব।
আরও পড়ুন:
পবিত্র ঈদ-উল-আযহা আনন্দময় দিনে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–নেত্রীসহ দেশবরেণ্য ব্যক্তিরা। সবাই কামনা করেছেন, এই ঈদ যেন সাম্য, ঐক্য ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।