পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ঈদ-উল আযহা। মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি পবিত্র দিন। ঈদ-উল আযহা শব্দ।  এর অর্থ হলো 'ত্যাগের উৎসব'।

এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা।

এ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামায আদায় করে ও অব্যবহিত পরে নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে।

গোটা বিশ্বেই এই দিনটি পালিত হচ্ছে।   এই দিন নামাযের মধ্যে দিয়ে পরস্পরের প্রতি শুভেচ্ছা বিনিময়, দোয়া, শান্তি প্রার্থনা করা হয়।

এদিন নামায আদায় হল হাতিয়ারার জামে মসজিদে।   নামায আদায় করলেন মুসল্লিরা।

দেখা গেল ছোটদের।উৎসাহের সঙ্গে বাবা হাত ধরে মসজিদে এসেছে তারা।

এদিন নামায আদায়ের ছবি ক্যামেরাবন্দি করলেন পুবের কলমের চিত্র সাংবাদিক রমিত বন্দ্যোপাধ্যায়।