পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে সোমবার নির্বাচন কমিশনকে একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা তথাকথিত ‘যুক্তিগত অসঙ্গতি’ দেখিয়ে যাদের নোটিশ পাঠানো হয়েছে, তাদের যাচাই প্রক্রিয়া যেন স্বচ্ছতার সঙ্গে হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো রকম মানসিক চাপ বা হয়রানির শিকার হতে না হয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
দূরবর্তী যাত্রার অভিযোগ বিবেচনায় নিয়ে আদালত জানিয়েছে, নথি জমা ও শুনানির জন্য পঞ্চায়েত ভবন বা ব্লক অফিসেই ব্যবস্থা করতে হবে। নথি অসন্তোষজনক হলে শুনানির সুযোগ দিতে হবে, যেখানে এজেন্ট যোগ দিতে পারবেন। তাছাড়া জমা নেওয়া নথি বা শুনানির বিষয়ে কর্মকর্তাদের রসিদ দিতে হবে বলেও নির্দেশ দেয় আদালত। পাশাপাশি রাজ্য সরকারকে পর্যাপ্ত জনবল সরবরাহ এবং রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বলেছে সুপ্রিম কোর্ট।