পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপিতে যোগদান করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্যাপ্টেন অমরিন্দর সিং। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু'র উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন অমরিন্দর সিং।
আরও পড়ুন:
সম্প্রতি কংগ্রেস থেকে পদত্যাগ করার পরেই নিজের একটি দল গঠন করেন অমরিন্দর সিং। সেই সময় বিজেপিতে যোগদানের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন তিনি।
পরে তার গেরুয়া শিবিরে যোগদান নিয়ে জল্পনা শোনা যায়। আজ সেই জল্পনা মতোই বিজেপি যোগদান করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ক্যাপ্টেন অমরিন্দর সিং। তার এই যোগদানের সঙ্গে বিজেপির সঙ্গে মিশে গেল ক্যাপ্টনের দল পঞ্জাব লোক কংগ্রেস।আরও পড়ুন:
ক্যাপ্টেন অমরিন্দর সিং দুবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন।
তিনি পাতিয়ালা রাজপরিবারের বংশধর। আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অমরিন্দর সিং বিজেপিতে যোগদান করেন। গেরুয়া শিবিরে যোগদান করলেন অমরিন্দর সিংয়ের পুত্র রনিন্দর সিং ও কন্যা জয় ইন্দোর সিং। এছাড়াও এদিন সাতজন প্রাক্তন বিধায়ক ও সাংসদ বিজেপিতে যোগদান করেন।আরও পড়ুন: