পুবের কলম, ওয়েবডেস্ক: শারীরিক অবস্থার অবনতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। অত্যন্ত সংকটাপন্ন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি।
আরও পড়ুন:
চিকিৎসক আরও জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চিন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।