পুবের কলম, ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আজ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল Madhyamik Result 2025 ঘোষণা করেছে। এবছর মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের ৮৬.৩১ শতাংশ থেকে সামান্য বৃদ্ধি পেয়েছে। শীর্ষ দশে স্থান পেয়েছেন ৬৬ জন ছাত্রছাত্রী, যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য।
রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্রী আদ্রিতা সরকার ৬৯৬ নম্বর পেয়ে (৯৯.৪৩%) প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল, উভয়েই ৬৯৪ নম্বর পেয়েছেন। বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী ৬৯৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।এবছর পাশের Madhyamik Result 2025 হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং (৯৬.০৯%), তৃতীয় স্থানে কলকাতা (৯২.৩০%) এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর (৯০.৫২%)।
মোট পরীক্ষার্থী: ৯,১৩,৮৮৩ জন
আরও পড়ুন:
ছাত্র: ৪,১২,৯৫৯ জন
আরও পড়ুন:
ছাত্রী: ৫,০০,৯২৪ জন
আরও পড়ুন:
ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ২৭.৬২ শতাংশ বেশি
আরও পড়ুন:
ছাত্রদের পাশের হার: ৮৯.১৯%
আরও পড়ুন:
ছাত্রীদের পাশের হার: ৮৪.৩১%
আরও পড়ুন:
মোট মেধাতালিকাভুক্ত পরীক্ষার্থী: ৬৬ জন
আরও পড়ুন:
পর্ষদ নির্ধারিত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে সকাল ১০টা থেকে স্কুলের প্রতিনিধিরা Madhyamik Result 2025 মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে এই নথিপত্র সংগ্রহ করতে পারবে।
আরও পড়ুন:
[ আরও পড়ুন: ২০২৫ মাধ্যমিকে প্রথম দশে আটজন মুসলিম ছাত্র-ছাত্রী ]
Madhyamik Result 2025 মাধ্যমিক ফলাফল ২০২৫ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in ভিজিট করতে পারেন