পুবের কলম ওয়েব ডেস্কঃ অর্থ কেলেঙ্কারিতে অভিযুক্ত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহাকে একাধিবার নোটিশ দিয়েছে ইডি। কিন্তু, প্রত্যেকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন, সেই আশঙ্কায় বিমানবন্দর, স্টেশন থেকে শুরু করে একাধিক জায়গায় লুক আউট নোটিশ জারি করা হয়েছে।
আরও পড়ুন:
সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল।
সেই সুত্রেই উঠে আসে শান্তনুর নাম। এরপরেই ডিসিপির বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশির ঠিক পরের দিনই শান্তনুর দুই পুত্রকে তলব করে ইডি। পাশাপাশি শান্তনুকেও ৫ বার নোটিশ পাঠিয়েছিলেন তদন্তকারীরা। তবে তারপরেও কেউ হাজিরা দেননি। ভোটের আবহে এই ঘটনা ঘিরে সরগরম হয়ে ওঠে রাজনীতি। জানা যায়, বালি পাচার সংক্রান্ত মামলায় ডেকে পাঠানো হয়েছিল শান্তনুকে। তখনও তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেননি। ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না বলেই জানান। আইনজীবী মারফত তিনি জানান, হাজিরা দিতে পারবেন না। রাজ্যে সরকার বদল হতেই এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হল। সেক্ষেত্রে এবার ডিসিপির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই।