পুবের কলম,ওয়েবডেস্ক: গত রমযানে উমরাহ পালনের ভিডিয়ো ভাইরাল হয়ে গেলে রাতারাতি সবার নজরে পড়েন আবদুল কাদির বখশ (৮২) নামে পাকিস্তানি এক বৃদ্ধ। জানা যায়, ১৫ বছর ধরে ছাগল চরানো থেকে অর্জিত অর্থে তিনি উমরাহ পালন করেছেন। সুযোগ পেলে হজও করতে চান। সুখবর হল, পাকিস্তান সুপার লিগ, পিএসএলের ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি তাকে হজ করাতে চান।
কিছুদিন আগে মসজিদে নববীতে ঘোরাঘুরি করতে থাকা সাদাসিধে এক বৃদ্ধের ভিডিয়ো ভাইরাল হয়। তার সহজসরল চলাফেরা সবার নজর কাড়ে। সবাই তার পরিচয় জানতে আগ্রহী হয়ে ওঠেন। সউদি ক্রাউন প্রিন্সবিন সালমানের উপদেষ্টা আবদুলের খোঁজ চেয়ে টুইট করেছিলেন। তবে মোবাইল না থাকায় এতকিছু সম্পর্কে আবদুল কাদির বখশ কিছুই জানতে পারেননি। পরে জানা যায়, তিনি পাকিস্তানের বালুচিস্তানের হাব এলাকার ছোট একটি গ্রামের বাসিন্দা। সাংবাদিকদের তিনি জানান, উমরাহ পালনের জন্য তিনি ১৫ বছর ধরে ছাগল চরানো থেকে অর্জিত অর্থ সঞ্চয় করেছিলেন। অবশেষে এ বছর তিনি উমরাহ করতে সমর্থ হন। উমরাহ পালন করে বেজায় খুশি এই বৃদ্ধ বলেন, ‘আমার সমস্ত উদ্বেগ দূর হয়ে গেছে। আমার হৃদয় এখন সন্তুষ্ট। আমি সুখী। নবী সা.র রওজা দেখার ইচ্ছা আমার মঞ্জুর হয়েছে।’ সে সময় তিনি হজে যাওয়ার ইচ্ছাও পোষণ করেন এবং এর জন্য দোয়া করেন। তার এই সাক্ষাৎকার প্রকাশ হলে তার হজের খরচ বহনের প্রস্তাব দিয়েছেন পিএসএলে ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। আবদুল কাদির যদি তার প্রস্তাব গ্রহণ করেন তাহলে তিনি খুশি হবেন বলে জানিয়েছেন।বৃদ্ধের হজের খরচ বহন করতে চান পাকিস্তানি ব্যবসায়ী
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৩, ১৪:৩৭
আরও খবর
হজ করতে গিয়ে মক্কায় বাংলার হাজির মৃত্যু
লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল
হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির
হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা
হজ নিরাপত্তায় প্রথমবার আগুন নেভানো ও উদ্ধারে এআই ড্রোন
হজ নিরাপত্তায় প্রথমবার আগুন নেভানো ও উদ্ধারে এআই ড্রোন
পাকিস্তানিদের প্রতি কলম্বিয়ার সমবেদনা! ক্ষোভ উগরে দিলেন শশী থারুর
পাকিস্তানিদের প্রতি কলম্বিয়ার সমবেদনা! ক্ষোভ উগরে দিলেন শশী থারুর
'পাক' শব্দে আপত্তি! রাজস্থানী ব্যবসায়ীরা মিষ্টি থেকে সরাল 'পাক' শব্দটি
'পাক' শব্দে আপত্তি! রাজস্থানী ব্যবসায়ীরা মিষ্টি থেকে সরাল 'পাক' শব্দটি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ