২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন মুলুকে ভারতীয় ব্যবসায়ী খুন, বাবা-মেয়েকে গুলিতে ঝাঁঝরা করল আততায়ী

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে খুন ভারতীয় ব্যবসায়ী। বাবা ও মেয়েকে গুলিতে ঝাঁঝরা করে আততায়ী। দোকানে ঢুকে গুলি করে খুন করা হয় বাবা-মেয়েকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ী প্রদীপ পাটেলের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর মেয়ের। জোড়া খুনে পুলিশ গ্রেফতার করেছে ৪৪ বছর বয়সি জর্জ ফ্রাজিয়ার ডেভন হোয়ারটন নামে এক ব্যক্তিকে।

আরও পড়ুন: লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে মুখ্যসচিব এবং শিল্পপতিরা

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

সূত্রের খবর, গত বৃহস্পতিবার ভোরে মেয়ে উর্মিকে নিয়ে দোকানে যান প্রদীপ পাটেল। সেই সময় দোকানে আসে ডেভন হোয়ারটন। মদ কিনতে চায় সে। রাতের বেলা দোকান বন্ধ কেন, তা নিয়ে প্রশ্ন করে। এরপরই বন্দুক বের করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীয় ব্যবসায়ী প্রদীপ পাটেলের। ২৪ বছরের উর্মি পাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

বছর ছয়েক আগে গুজরাট থেকে আমেরিকায় চলে যায় এই পাটেল পরিবার। আমেরিকা গিয়ে ভার্জিনিয়ার একটি দোকানে কাজ শুরু করেন প্রদীপ। ওই দোকানের মালিক হলেন পরেশ পাটেল। মৃত ভারতীয় ব্যবসায়ী ছিলেন পরেশের এক তুতো ভাইয়ের শ্বশুর। সেই আত্মীয়তার সূত্রেই ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টির দোকানে কাজ শুরু করেন প্রদীপ পাটেল। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়রা। বাবা-মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে আতঙ্কিত আমেরিকা নিবাসী ভারতীয়রাও।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধের আশঙ্কা: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সমস্ত উড়ান স্থগিত, ইজ়রায়েলে ভারতীয়দের জন্য সতর্কতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন মুলুকে ভারতীয় ব্যবসায়ী খুন, বাবা-মেয়েকে গুলিতে ঝাঁঝরা করল আততায়ী

আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার