পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীয় বা এসআইআর কাজের চাপে বেশ কয়েকজন বিএলও-র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কাজের চাপে বিএলও-দের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। এদিন এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্ট বলেছে, এসআইআর কাজে যুক্ত বিএলওদের চাপ কমাতে ‘অ্যাডিশনাল স্টাফ’ কাজে লাগানো যেতে পারে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভোটার তালিকায় সংশোধনীর কাজে রাজ্য সরকারেরই কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে আদালত বলে, রাজ্য সরকারেরই কর্তব্য তাঁদের সাহায্য করা। কমিশনের সঙ্গে কথা বলে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে পারে রাজ্যগুলো। এর ফলে বিএলও-দের কাজের সময়ও কমবে, তাঁদের কাজের চাপও লাঘব হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, বিকল্প কর্মীর ব্যবস্থা না করে রাজ্য যেন এই ধরনের সিদ্ধান্ত না নেয়।
কারণ আইনি বাধ্যবাধকতা রয়েছে। এসআইআর-এর কাজের জন্য রাজ্যকে নির্বাচন কমিশনের কাজে যথেষ্ট লোকবল নিশ্চিত করতেই হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, প্রথম থেকেই নির্বাচন কমিশনের এসআইআর কর্মসূচীকে নিয়ে বিরোধীতা করেছে দক্ষিণের অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু। কমিশনের অসাংবিধানিক এসআইআর নিয়ে সুপ্রিমকোর্টে মামলাও দায়ের করে রাজ্য। কদিন আগেই এসআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আরও একটি মামলা দায়ের করে দক্ষিণ অভিনেতার নতুন দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)। সেই মামলার শুনানি ছিল এদিন।