পুবের কলম, ওয়েবডেস্ক: প্রথম দশে স্থান পেল না কলকাতা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং স্তরে ১০ নম্বরে যাদবপুর। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি Ranking তালিকা প্রকাশ পেয়েছে। তাতে সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে ১০ তম স্থানে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি থেকে বাদ চলে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি Ranking সারা দেশের মধ্যে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), ব্যাঙ্গালুরু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে নয়া দিল্লির দুই ইউনিভার্সিটি- জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া যথাক্রমে।আরও পড়ুন:
গত এই তালিকা বের হয়েছিল। সেই তালিকায় অষ্টম স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু এবছর কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের তালিকায় নিজের জায়গা ধরে রাখতে পারল না কলকাতা বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন:
সেই জায়গায় অষ্টম স্থানে জায়গা করে নিল ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভেলোর। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে প্রথম স্থানে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যাথাক্রমে- আইআইটি, দিল্লি এবং আইআইটি, বম্বে। চলতি বছর রাজ্য থেকে তালিকায় শুধু মাত্র স্থান পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই রাজ্যের বাকি কোনও বিশ্ববিদ্যালয় তালিকায় নাম ওঠেনি।
আরও পড়ুন: