০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরহাট হত্যালীলাঃ মিহিলাল শেখকে জেরা করল সিবিআই

কৌশিক সালুই, বীরভূম: বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই এবার মিহিলাল শেখকে জেরা করল। সোমবার সাঁইথিয়া বাতাসপুরে আশ্রয় নেওয়া শ্বশুরবাড়ি থেকে তাকে রামপুরহাটের ক্যাম্প অফিসে নিয়ে যান। সেখানেই তাকে কয়েক ঘণ্টা জেরা করেন এবং বিকেলে ফের তাকে পৌঁছে দেন। যদিও জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি মুখ খোলেননি তিনি।

বগটুই গণহত্যার ঘটনায় তদন্তের ভার নিয়েছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। পুলিশি হেফাজতে থাকা গ্রেফতার হওয়া ১১ জন এবং ঘটনায় যখম হওয়া ব্যক্তিদের আগেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার ঘটনায় অন্যতম সাক্ষী মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। প্রথমে সিবিআই-এর তরফ থেকে তাকে রামপুরহাটের ক্যাম্প অফিসে আসতে বলা হয়। যদিও শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শ্বশুরবাড়ি অর্থাৎ গোপালজোল গ্রামে এসে জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানান তিনি। এদিন বেলার দিকে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ- এর নিরাপত্তায় সিবিআই এর কয়জন আধিকারিক ওই গ্রামে আসেন। শ্বশুরবাড়ি থেকে বাইরে ডেকে প্রথমে মিনিট দশেক কথাবার্তা বলেন। সেই সময় মিহিলাল সেখানেই জিজ্ঞাসাবাদ করার আর্জি করলেও সিবিআই আধিকারিকরা সেই গ্রাম থেকে রামপুরহাটের ক্যাম্প অফিসে নিয়ে চলে যান। সেখানে তার সঙ্গে কথা বলার পর বিকেলে ফের গোপালজোল গ্রামে ফিরিয়ে দিয়ে যান। সিবিআই এর সঙ্গে কি কথাবার্তা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি মিহিলাল সেখ। শুধুমাত্র তিনি বলেন “কথা হয়েছে”।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
সর্বধিক পাঠিত

জ্ঞানেশ ভ্রমণ, তারপর তারিখ: নির্বাচনের আগে পর্যালোচনার জন্য ৯-১০ মার্চ বাংলায় আসবে নির্বাচন কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামপুরহাট হত্যালীলাঃ মিহিলাল শেখকে জেরা করল সিবিআই

আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার