পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্ষণের মামলায় জেলবন্দি ছিল যুবক। মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল ধর্ষিতার পরিবারকে। জামিনে মুক্ত হয়ে নির্যাতিতাকে প্রকাশ্যে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল যুবক। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার।
ঘটনায় আতঙ্কিত গোটা গ্রাম।আরও পড়ুন:
জানা গিয়েছে, বছর তিনেক আগে ১৯ বছরের তরুণী ধর্ষণের শিকার হয়েছিলেন। ধর্ষণের মামলায় অভিযুক্ত ছিলেন পবন নিষাদ। সেই মামলায় এতদিন জেলবন্দি ছিল পবন।
কিছুদিন আগেই জামিন পেয়েছে সে। এর পর থেকেই মামলা তুলে নিতে তরুণীর পরিবারকে চাপ দিচ্ছিল পবন। এমনকি হুমকিও দেওয়া হয়। তবুও মামলা তুলতে রাজি হয়নি তারা। সেই কারণেই প্রকাশ্যে কুড়ুল দিয়ে তরুণীকে কুপিয়ে খুন যুবক। খুনের ঘটনায় যুক্ত ছিলেন অভিযুক্তের ভাই অশোক নিষাদও। ঘটনা প্রকাশ্যে আসতেই যোগীরাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, অন্য একটি মামলায় খুনে অভিযুক্ত অশোক। সেও বর্তমানে জামিনে মুক্ত ছিল। খুনের পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।