উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকালে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে বিশেষ সংবর্ধনা সভা হয়ে গেল বিধায়কের উপস্থিতিতে। এদিন জয়নগর বিধানসভার ১২ টি পঞ্চায়েতের গ্রাম সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য ও জেলা পরিষদের বিজয়ী তৃণমূল কংগ্রেসের সদস্যদের বিশেষ ভাবে সংবর্ধনা দেন জয়নগর বিধানসভার বিধায়ক বিধায়ক বিশ্বনাথ দাস।
আরও পড়ুন:
এদিন বিধায়ক সহ উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল, জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াংকা মন্ডল, জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল চন্দ্র নস্কর, জয়নগর ২ নং ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শিক্ষক সাহাবুদ্দিন শেখ সহ আরো অনেকে।