আইভি আদক, হাওড়া: শুক্রবার দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও। এই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হাওড়া পুরসভাতেও। জাতীয় পতাকা উত্তোলন করেন পুরনিগমের চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী।
আরও পড়ুন:

উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন সহ অন্যান্যরা। এদিন পুরনিগমের তরফ থেকে ২৫ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিন হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের তরফ থেকেও প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হয়। প্রেস ক্লাবের সকল সদস্যরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরনিগমের চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী, পুর প্রশাসকমন্ডলীর সদস্য দিলীপ ঘোষ, অনুপ চক্রবর্তী প্রমুখ।