দেবশ্রী মজুমদার, বীরভূম:  পঞ্চায়েতের কাজের পর্যালোচনা বৈঠকে হাজার কোটি টাকা কাজের শ্রমদিবসের প্রস্তাব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং  শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায়। বৈঠকে বিভাগীয় মন্ত্রী ছাড়াও  উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়,  ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ‍্যায়, সমস্ত বিধায়ক,  বিডিও, পঞ্চায়েত  সমিতির সভাপতিরা, জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী এবং  মেন্টর অভিজিৎ সিনহা। 

মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায় বলেন,  সমস্ত কাজ ভালো হয়েছে। এই জেলা এক সময় পিছিয়ে  ছিল। এখন এগিয়ে।

আরও  ভালো কাজ করতে বললাম। জেলা শাসক বিধান রায় বলেন,  পর্যালোচনা করে দেখা গেল তিনশো কোটির বেশি খরচ করতে পেরেছি। ১৫ মে পর্যন্ত  নির্বাচনের কারণে এবং  কোভিডের কারণে  কাজ কিছুটা স্তিমিত হলেও, মজুরি, বাড়ির পাশে কাজ, রাস্তা ঘাট ইত্যাদি  উন্নয়ন  হয়েছে। বিভাগীয় মন্ত্রীর বর্তমান অর্থ বছরে গ্রামীণ অর্থ  সুদৃঢ় করার জন‍্য বলেছি। মাটি  সৃষ্টি প্রকল্প মুখ‍্যমন্ত্রীর স্বপ্নের  প্রকল্প।
ভূমি উপরিতলের জল যথা নদী নালার জল কাজে লাগিয়ে ডাল শস্য, ফলের গাছ ইত্যাদি  রোপণ করে বন্ধুর প্রাকৃতিক পরিবেশকে বান্ধব পরিবেশ গড়ে তোলার কাজ চলছে।

জেলা পরিষদের শৌচালয়,  রাস্তাঘাট,  বাংলাআবাস যোজনা,  মিশন বাংলা,  গ্রামীণ সড়ক সব কাজ নিয়ে  আলোচনা হয়েছে বলে এদিন জানান বিভাগীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায়। কিছু কাজ অসম্পূর্ণ আছে। সেগুলো তড়িঘড়ি করার নির্দেশ দেন তিনি। 

জেলা শাসক বিধান রায় বলেন,  স্বল্প দৈর্ঘ্যের  রাস্তা ও কিছু  কালভার্টের দরকার সেটার রিপোর্ট আটচল্লিশ ঘন্টার মধ‍্যে দিতে বলেছি বিডিও সাহেবদের। রিপোর্ট পেলে কাজ শুরু হবে।  একশো দিনের কাজে এক হাজার  কোটি টাকার  কাজের নিরিখে  প্রচুর শ্রম দিবস তৈরি  হবে বলে জেলা শাসক জানান।