আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ রাশিয়ার কাস্পিয়ান সাগরের উপকূলে সীলের মড়ক। ইতিমধ্যেই ভেসে এসেছে ১৭০০ সিলের দেহ।
আরও পড়ুন:
ইতিমধ্যেই ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা মৃত একটি সিলের দেহর সামনে দাঁড়িয়ে আছেন। এদিকওদিক ছড়িয়ে আছে আরও দেহ।
আরও পড়ুন:
https://twitter.com/AP/status/1599437630990696448?t=YoWqRbjOKOPpaeKQv2-T5Q&s=19 রাশিয়ার দাগেস্তান প্রদেশ কর্তৃপক্ষ যদিও সামুদ্রিক প্রাণীদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে জানাতে পারেনি ৷ তবে মনে করা হচ্ছে প্রাকৃতিক কারণেই সীলগুলির মৃত্যু হয়েছে ৷ শনিবার কাস্পিয়ান উপকূলবর্তী অঞ্চলের স্থানীয় প্রশাসন ৭০০টি সীলের মৃতদেহ ভেসে আসার খবর জানিয়েছিল ৷ রবিবার তা বেড়ে হয়েছে ১৭০০ ৷
গোটা ঘটনায় চরম উদ্বেগ সেটাও করেছে রুশ প্রশাসন ও প্রাণী বিশেষজ্ঞরা।তবে ওই সিলগুলিকে হত্যা করা হয়েছে এমন প্রমাণ মেলেনি। মৃত্যুর কারণ সুনিশ্চিত করতে সিলগুলির ময়নাতদন্ত হবে। রাশিয়ার মৎস্য বিভাগ জানিয়েছে কাস্পিয়ান সাগরে সীলের সংখ্যা ২লক্ষ ৭০ হাজার থেকে ৩ লক্ষের মধ্যে রয়েছে ৷