পুবের কলম, ওয়েবডেস্ক: দেখা মিলল পবিত্র রমজানের চাঁদ। রবিবার সন্ধ্যায় সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে অত্যাধুনিক টেলিস্কোপের ব্যবহার করা হয়। তারপরই সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেখে মেলে পবিত্র রমজানের চাঁদের।
রবিবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার পরই রোজার দিন ঘোষণা করেছে সৌদি আরব। সোমবার অথাৎ ১১ মার্চ প্রথম রোজা সম্পূর্ণ হবে দেশটিতে।আরও পড়ুন:
আনুষ্ঠানিক ভাবে পবিত্র সৌদির কাবাভিত্তিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, ১৪২৫ হিজরি বর্ষের রমজানের চাঁদ দেখা গিয়েছে। সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই, কাতারে রমজানের চাঁদ দেখা গিয়েছে। সে দেশগুলিতেও রমজানের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ১১ মার্চ থেকে রমজান শুরু হচ্ছে দেশগুলিতে।আরও পড়ুন:
এদিকে নিয়ম অনুযায়ী, সৌদির আরবের একদিন পর ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে রমজান শুরু হয়। এই দেশগুলিতে মঙ্গলবার অথাৎ ১২ মার্চ প্রথম রোজা সম্পূর্ণ হবে দেশগুলিতে। যদিও আনুষ্ঠানিক কোনওকিছুই ঘোষণা করেনি তাঁরা।