হাবিব মণ্ডল: অভিষেক তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। যার পোশাকি নাম--- ‘সেবাশ্রয়’। নতুন বছরের শুরু থেকে ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় চলছে ‘সেবাশ্রয়’ ক্যাম্প। বর্তমানে বিষ্ণুপুর বিধানসভা এলাকায় বসেছে সেবাশ্রয়ের শিবির। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায়। এভাবে চলবে ৩১ মার্চ পর্যন্ত।
শেষ পর্বে শিবির বসবে মহেশতলা বিধানসভা এলাকায়। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র দিয়ে শুরু হওয়া ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে এখন পর্যন্ত ৫ লক্ষের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বুধবার বিষ্ণুপুর বিধানসভায় একদিনেই প্রায় ১০ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে ২৮ দিনে (২৯ জানুয়ারি পর্যন্ত) রেকর্ড গড়ে ৫ লক্ষ মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, উৎকৃষ্ট পরিষেবা পেয়েছে তারা। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘সেবাশ্রয় সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। ৫ লক্ষ শুধু একটা সংখ্যা নয়, এটা মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতিফলন। সেবাশ্রয় কর্মসূচিতে মানুষ যে সাড়া দিয়েছেন, তা জনতার সেবা করার সংকল্পকে আরও দৃঢ় করবে।’ ফলতা বিধানসভায় শিবির চলাকালীন বেশ কয়েকজনকে ছানি অপারেশনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেই অনুযায়ী ৩১ জন প্রবীণ নাগরিকের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয় ভালো হাসপাতালে। অপারেশনের পর সংরক্ষিত বাসের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এটাই সেই ডায়মন্ড হারবার, যেখানে প্রতিটি নাগরিক কোয়ালিটি স্বাস্থ্য পরিষেবা পান। স্বাস্থ্যসেবা কোনও চ্যারিটি নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কেউ যেন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হন, কারও স্বপ্ন যেন অসম্পূর্ণ না থেকে যায়।’ সেবাশ্রয় মানুষের কাছে গিয়ে যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তাতে এখানকার মানুষ অত্যন্ত খুশি। বিপুল পরিমাণ মানুষ এখানে এসে চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। এ বিষয়টি নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘এখন আমরা প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনী পরিষেবার মাধ্যমে একটি যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। ‘সেবাশ্রয়’ হল এই পরিবর্তনের পথ একটি প্রয়াস। কেন্দ্রের এই অচল স্বাস্থ্য পরিষেবার মধ্যে একটি বাতিস্তম্ভ। তার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে উপভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।’‘কেন্দ্রের অচল স্বাস্থ্য পরিষেবার মধ্যে সেবাশ্রয় বাতিস্তম্ভ’: মাত্র ২৮ দিনে ৫ লক্ষের বেশি মানুষ উপকৃত
আবুল খায়ের
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৫, ১৫:৪৭
আরও খবর
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
ডিজে মন্তব্য মামলায় সিআইডির তলবে ভবানীভবনে অভিষেক, টানা তিন দিন জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল নেতা
১১ ঘণ্টার ম্যারাথন জেরার পর অভিষেকের বার্তা, ‘গলা কেটে দিলেও আত্মসমর্পণ নয়’
১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক
অভিষেককে টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির, বেরিয়ে যোগ দিলেন মমতার বৈঠকে
অভিষেককে টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির, বেরিয়ে যোগ দিলেন মমতার বৈঠকে
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’, পুলিশি তল্লাশির পর বললেন অভিষেক
‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’, পুলিশি তল্লাশির পর বললেন অভিষেক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের