০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় SIR: ৮ অক্টোবর বৈঠক নির্বাচন কমিশনের

পুবের কলম ওয়েবডেস্ক: বাংলায় লক্ষ্মী পুজোর পরই এসআইআর Special Intensive Revision (SIR)  করার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। আপাতত সেই পথেই এগোচ্ছে কমিশন। জানা গিয়েছে, আগামী ৮ অক্টোবর জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের (পশ্চিমবঙ্গ) সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবে। এসআইআর প্রস্তুতি একেবারে তৃণমূল পর্যায়ে কেমন তা খতিয়ে দেখতে এই বৈঠক বলে কমিশন সূত্রে খবর। বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনী (এসআইআর) করার লক্ষ্যে এই বৈঠক প্রথম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতি বাংলার দায়িত্বে রয়েছেন। তিনি কমিশনের কয়েকজন আধিকারিকের সঙ্গে কলকাতাতেই থাকবেন ৮ অক্টোবরের ওই ভিডিয়ো কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। জানা যাচ্ছে, ওই ভিডিয়ো কনফারেন্সের পরে খুব শীঘ্রই নির্বাচন কমিশন বাংলায় এসআইআরের Special Intensive Revision (SIR) তারিখ ঘোষণা করতে পারে। আসলে এই বৈঠকের পরই এসআইআরের দিনক্ষণ ঘোষণার আগে নির্বাচন কমিশনের একটি টিম বাংলার দু’-তিনটি জেলা পরিদর্শন করবেন এসআইআরের প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখার জন্য।

আরও পড়ুন: “পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে”: আরারিয়ার সভা থেকে হুঙ্কার অমিত শাহের

জেলা সদর, মহকুমা ও ব্লক পর্যায়ে জেলা ও ব্লক দফতরগুলোর প্রস্তুতি খতিয়ে দেখা হবে। তারপরই দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। মনে করা হচ্ছে কালী পুজোর মধ্যেই এই দিন ঘোষণা হয়ে যেতে পারে। এদিকে, এই সফরের আগে জেলা কর্তাদের সব বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন দাবি করেছে, ভোটার তালিকাকে আরও নিখুঁত এবং আপ-টু-ডেট রাখার লক্ষ্যে তারা এসআইআর করছে। এরমধ্যে নতুন ভোটার অন্তর্ভুক্তি, ঠিকানা পরিবর্তন, ভুল তথ্য সংশোধন এবং মৃত বা অযোগ্য ভোটারের নাম বাতিল করার কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যে কমিশনের নির্দেশ মেনে জেলা ও ব্লক পর্যায়ে প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে।

আরও পড়ুন: এপ্রিল থেকেই শুরু ‘যুবসাথী’: রাজ্যের বেকারদের জন্য মাসে ১৫০০ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে, বিহারে এসআইআর-এর Special Intensive Revision (SIR) যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তাতে ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বেশি নাম বাদ গিয়েছে মুসলিম অধ্যুষিত জেলাগুলি থেকেই। সেগুলির মধ্যে রয়েছে গোপালগঞ্জ, কিষাণগঞ্জ, পূর্ণিয়ার মতো জেলাগুলি। অনেকেই আবার দাবি করেছেন, খসড়া তালিকায় তাঁদের নাম ছিল কিন্তু, চূড়ান্তে ভাটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছে এটা কীভাবে সম্ভব? কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন, এসআইআর চূড়ান্ত তালিকায় গড়মিল রয়েছে। তাঁর দাবি, একটি বাড়ির ঠিকানায় ২৪৭জন ভোটারের নাম পাওয়া গিয়েছে। পাশাপাশি, এক ব্যক্তির নাম একই বুথে চূড়ান্ত তালিকায় তিন জায়গায় উঠেছে। শাসক দল বিজেপিকে সুবিধা করে দিতেই এসআইআর করা হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির বি-টিম হিসেবে কাজ করছে।

আরও পড়ুন: নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় SIR: ৮ অক্টোবর বৈঠক নির্বাচন কমিশনের

আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার