পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের ভোটের গণনা চলছে আজ সোমবার। দুপুর আড়াইটা পর্যন্ত ট্রেন্ড যা বলছে তাতে বহু আসনে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। ইঙ্গিত মিলছে পরিবর্তনের। তৃণমূলের শক্তিশালী প্রার্থী থেকে শুরু করে হেভিওয়েট মন্ত্রীরাও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে। এই আবহে গণনা ধীর গতিতে করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

তাঁদের অভিযোগ, গণনার ক্ষেত্রে বিহার মডেলের অনুকরণ করা হচ্ছে। 

তৃণমূলের দাবি, মাত্র ১৩ শতাংশ ভোট গণনা হয়েছে। তাতে এই তথ্য দিয়ে তৃণমূলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপি ও নির্বাচন কমিশন পরিকল্পনা করে এই প্রক্রিয়া চালাচ্ছে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তায় অভিযোগ তুলেছেন, ১০০ এর বেশি আসনের ফলাফল কমিশন ঠিক করে জানাচ্ছে না।

তিনি কর্মীদের চাঙ্গা রাখতে বলেন, সূর্যাস্তের পর তৃনমূলই জিতবে। তিনি এজেন্টদের টেবিল আঁকড়ে থাকতে বলেন গণনা শেষ না হওয়া পর্যন্ত। তৃণমূলের দাবি, বাংলায় বিহার মডেল চালাচ্ছে বিজেপি।

এখন কী এই বিহার মডেল কি? কমিশনের বক্তব্য অনুযায়ী, গণনা নিরাপদ ও নিখুঁত ভাবে চালাতে গেলে গতি ধীর হয়।

আসলে গণনার সময় অনেক কাজ থাকে। সেই কাজ নিরাপদ করার জন্য ধীর গতিতে করতে হয়। তবে তৃণমূলের অভিযোগ, সেই কারণে যাতে কাজের গতি কিছুটা কম দেখানো হয় এবং এই সুযোগে পরাজয়ের দোরগোড়ায় দাঁড়ানো দল কারচুপির চেষ্টা করে থাকে। বিহারে ভোটের সময় এমনটা ঘটেছিল বলে দাবি তৃণমূলের। আর সেই একইভবাবে বাংলাতেও ধীর গতিতে ভোট গণনা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।