০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতেও

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। শনিবার ভোরেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। পুদুচেরির পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৪৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ‘মিগজাউম’।

আরও পড়ুন: এবার বাংলায় ঘূর্ণিঝড় ‘মন্থা’

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তর তামিলনাড়ু উপকূল ও পুদুচেরির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ওড়িশায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মিগজাউম উপকূলবর্তী এলাকা পার করার সময় ঘণ্টায় ৮০-৯০ কিমি বেগে তাণ্ডব চালাবে।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: প্রশাসনের নজর উপকূলে, সব রকম প্রস্তুতি শুরু

অন্যদিকে, মঙ্গলবার বাংলাতেও মিগজাউম-এর প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতেও

আপডেট : ২ ডিসেম্বর ২০২৩, শনিবার