উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর:-চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করেই বৃহস্পতিবার বেলায় বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের জয়নগর থানার ঢোষা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য।এদিন পায়ে হেঁটে, পথচলতি মানুষের সাথে কথা বলে, দোকান বাজার ঘুরে ঘুরে প্রচার কাজ সারলেন সৃজন।

চৈত্রের গরমে প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য

এদিন প্রচারের মাঝেই সৃজন বলেন আমি পার্টটাইম পলিটিশিয়ান নই, প্যারাসুট প্রার্থী নই,সবসময় রাজনীতির সাথে যুক্ত।এটা করতে করতে একটু অভিনয়, একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম এসব করার প্রয়োজন আমার পড়বে না বলে জানান সৃজন, সৃজন এও জানান বারুইপুর কে জেলা সদর করতে হবে, মানুষের একশো দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে। এইসব অধিকার রক্ষায় মানুষ যাদবপুর কেন্দ্রে তাকে জেতাবে বলে জানান সৃজন।