১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি-র অ্যাডমিট কার্ড দেওয়া শুরু

পুবের কলম প্রতিবেদক : স্কুল সার্ভিস কমিশনের ২য় এসএলএসটি ২০২৫ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল। যারা এবার স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন তারা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কমিশনের সাইট westbengalssc.com থেকে ।

কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা তা ডাউনলোড করতে পারবেন কমিশনের সাইট থেকে। স্কুল সার্ভিস কমিশন এবার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে নিয়োগ করবে ১২,৫১৪ জন শিক্ষককে। নবম ও দশম শ্রেণিতে নিয়োগ করা হবে ২৩,২১২ জনকে। সব মিলিয়ে নিয়োগ করা হবে ৩৫,৭২৬ জনকে।

আরও পড়ুন: এসআইআর-এ গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নয়া ফরমান নির্বাচন কমিশনের

নবম ও দশম শ্রেণির জন্য যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা নেওয়া হবে ৭ সেপ্টেম্বর। অন্যদিকে, যারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা নেওয়া হবে ১৪ সেপ্টেম্বর। অফলাইনে মোডে পরীক্ষা নেওয়া হবে বেলা ১২টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত।

আরও পড়ুন: SSC:  নভেম্বরেই ইন্টারভিউ, জানালেন ব্রাত্য বসু

আরও পড়ুন: নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল
সর্বধিক পাঠিত

ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসএসসি-র অ্যাডমিট কার্ড দেওয়া শুরু

আপডেট : ১৭ অগাস্ট ২০২৫, রবিবার