জাকার্তা, ১৫ ফেব্রুয়ারি: দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ও বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ও প্রাক্তন জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। প্রাথমিক ফলাফলে ৫৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১৭ হাজার দ্বীপে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে।
ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে লড়াই করছেন প্রায় ২ লক্ষ ৫৯ হাজার প্রার্থী। এই নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ২০ কোটি ৫০ লক্ষ ইন্দোনেশিয়ান। দেশটির প্রেসিডেন্ট পদের জন্য এবার লড়েছেন তিন প্রার্থী। এর মধ্যে ছিলেন ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো ও বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদাদোর নেতৃত্বাধীন প্রশাসনের দুই গভর্নর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদান। নির্বাচনের ফলে দেখা যায়, ৫৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকার্তার প্রাক্তন গভর্নর আনিস বাসউইদান পেয়েছেন ২৫ শতাংশের মতো এবং সেন্ট্রাল জাভার প্রাক্তন গভর্নর গাঞ্জার প্রানোয়ো ১৭ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে রয়েছেন। দেশটির নির্বাচনে কোনও প্রার্থী প্রথম ধাপে যদি ৫০ শতাংশেরও বেশি ভোট পান, তাহলে তাকে আর রান-অফ বা দ্বিতীয় ধাপে লড়তে হয় না। আর সুবিয়ান্তো যে পরিমাণ ভোট পেয়েছেন তাতে তিনি প্রথম ধাপের ভোটযুদ্ধেই প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে গেছেন। এই নির্বাচনের মধ্য দিয়েই রাষ্ট্রপ্রধানের পদ থেকে বিদায় নিচ্ছেন ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদাদো। দেশটির সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না।ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট সুবিয়ান্তো
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৩
আরও খবর
ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভের ১৫ দিন, জট কাটাতে রবিবার ফের বৈঠকে বসছে সরকার
ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা আটকে বিমান, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ বহু যাত্রী
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
ইরান যুদ্ধ বন্ধ করতে চাইছে আমেরিকা
রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে সুমিত রায়, ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ছুটলেন অভিষেকের বাড়িতে
রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে সুমিত রায়, ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ছুটলেন অভিষেকের বাড়িতে
ইউপিআই লেনদেনে বসছে না কোনও বাড়তি চার্জ, জল্পনার অবসান ঘটাল কেন্দ্র
ইউপিআই লেনদেনে বসছে না কোনও বাড়তি চার্জ, জল্পনার অবসান ঘটাল কেন্দ্র
রেকর্ড ভেঙে ২০২৬ সালের প্রথম ৬ মাসে কানাডা থেকে বিতাড়িত ৩,৩২৩ জন ভারতীয়
রেকর্ড ভেঙে ২০২৬ সালের প্রথম ৬ মাসে কানাডা থেকে বিতাড়িত ৩,৩২৩ জন ভারতীয়
সংঘ প্রধানের কানাডা সফরে ঘোর আপত্তি: ভাগবতের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সরব ৪০টিরও বেশি সংগঠন
সংঘ প্রধানের কানাডা সফরে ঘোর আপত্তি: ভাগবতের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সরব ৪০টিরও বেশি সংগঠন
দেশের প্রথম মহিলা হিসেবে কঠিনতম ‘ফাইটার কমব্যাট লিডার’ কোর্স সম্পন্ন করে নজির গড়লেন ভাবনা কান্থ
দেশের প্রথম মহিলা হিসেবে কঠিনতম ‘ফাইটার কমব্যাট লিডার’ কোর্স সম্পন্ন করে নজির গড়লেন ভাবনা কান্থ
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের