পুবের কলম ওয়েবডেস্কঃ বাঁকুড়া উন্নয়নী  ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর সিভিল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র ফেলারাম হেমব্রম। ক্যাম্পাসিংয়ের মাধ্যমে নিজের যোগ্যতার  প্রমাণ দিয়ে উচ্চ বেতনের চাকরি পেলেন একটি বহুজাতিক সংস্থায়। ফেলারামের বাবা ওই ইঞ্জিনিয়ারিং কলেজেরই সাফাই কর্মী ।

জঙ্গলমহলের ওই পরিবেশ থেকে আহমেদাবাদের বহুজাতিক সংস্থায় পৌঁছানোর পথটা মোটেও সহজ  ছিল না।

ওই বহুজাতিক সংস্থার নিয়োগকর্তারা জানিয়েছেন ইংরেজি বলার ক্ষেত্রে ফেলারামের একটু সমস্যা থাকলেও সেটা কাটিয়ে উঠতে পারবেন ওই পড়ুয়া।  দক্ষিণবঙ্গের জঙ্গল মহল এলাকার  বিশেষ  করে সমাজের পিছিয়ে থাকা

অংশের মধ্যে প্রযুক্তি শিক্ষার আলো পৌঁছে দেওয়ার যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই ইঞ্জিনিয়ারিং কলেজ  ২৫ বছর ধরে তাঁরা   সেই  লক্ষ্যে অবিচল।  এমনটাই জানিয়েছেন বাঁকুড়া উন্নয়নী  ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষে শশাঙ্ক দত্ত। হাজার হাজার উন্নত মেধার ছাত্র ছাত্রী দের পাশাপাশি  দক্ষিণ বঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্য গুলির সমাজের পিছিয়ে থাকা অংশের বহু ছাত্র ছাত্রী এই কলেজে থেকে পাশ করে দেশ  বিদেশে আজ সুপ্রতিষ্ঠিত।