১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সফল গোড়ালির অস্ত্রোপচার, শামির দ্রুত আরোগ্য কামনা করলেন মোদি

পুবের কলম প্রতিবদেক: বিশ্বকাপের পর থেকেই চোট আঘাত জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন ভারতীয় তারকা পেসার মুহাম্মদ শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হলেও তার পর থেকে একটিও কোনও সিরিজ খেলতে পারেননি তিনি। গতকালই মুম্বাইতে গিয়েছিলেন গোড়ালির চিকিৎসা করতে। এতদিন পর তার গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে নিজের ছবি পোস্ট করে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা মুহাম্মদ শামি। তিনি লিখেছেন, “তার পায়ের সফল অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় রয়েছি।”

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

এদিকে ক্রিকেট তারকার পোস্টটিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মোদি দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন। তিনি লিখেছেন, “আপনার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। আমার দৃঢ় বিশ্বাস, আপনার যে সাহস তা দিয়ে দ্রুত আঘাত কাটিয়ে উঠবেন।”

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

অন্যদিকে, কবে নাগাদ মাঠে ফিরবেন মুহাম্মদ শামি সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সামনে আইপিএল। সেখানে তিনি খেলবেন কিনা তাও নিশ্চিত নয়। অস্ত্রোপচারের পর এখন বেশ কিছুদিন তাকে রিহ্যাবে থাকতে হবে। ঠিক কতদিন শামি রিহাবে থাকবেন, তা নিশ্চিতভাবে না জানা যাওয়া পর্যন্ত পুরো সুস্থ হয়ে মুহাম্মদ শামির আন্তর্জাতিক মঞ্চে ফেরা অনেকটাই অনিশ্চিত।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সফল গোড়ালির অস্ত্রোপচার, শামির দ্রুত আরোগ্য কামনা করলেন মোদি

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার