পুবের কলম প্রতিবেদকঃ ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতা সুফিয়ানকে ধরতে তৎপর ছিল সিবিআই। এবার সেই সুফিয়ানকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে– সুফিয়ানকে এখনই গ্রেফতার করা যাবে না।
আরও পড়ুন:
প্রসঙ্গত– শেখ সুফিয়ান ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত।
৩ মে নন্দীগ্রামে দেবব্রত মাইতি এক বিজেপি নেতা আক্রান্ত হন। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালেও ভর্তি করা হয়। সেখানেই মারা যান দেবব্রত মাইতি। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ সুফিয়ান। খুনের অভিযোগে তদন্ত করছে সিবিআই।আরও পড়ুন:
এদিকে গ্রেফতার হওয়ার আশঙ্কায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। তারপর তিনি সুপ্রিমকোর্টে যান।
তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশকেও চ্যালেঞ্জ জানান। এদিন সুপ্রিমকোর্টের বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয়। সেখানেই শেখ সুফিয়ানকে গ্রেফতার না করার অন্তর্বর্তী নির্দেশ দেয় আদালত। এদিন কেন্দ্রের তরফে সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা– অন্যদিকে আর সুফিয়ানের তরফে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা কপিল সিব্বল।আরও পড়ুন:
পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা সুফিয়ান একুশের ভোটে নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর নাম ভোট পরবর্তী হিংসায় জড়িয়ে যাওয়ায় রাজ্য রাজনীতিতে হইচই পড়ে।