উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সোমবার ছিলো সুন্দরবন দিবস। সুন্দরবনের ১৯ টি ব্লকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। জয়নগর ১নং ব্লকের বহড়ু এলাকায় ও জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ এলাকায় এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই দিনটির সূচনা করা হয়। তারপরে এদিন জয়নগর ১ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সুন্দরবন দিবস পালন করা হলো বিডিওর মাঠে।

জয়নগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত সুন্দরবন দিবস

উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার,জয়নগর ১ নং ব্লকের জয়েন্ট বিডিও তনয় মুখার্জি, মৌমিতা মুখার্জি, জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্য, জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল,বন্দনা লস্কর সহ একাধিক কর্মাধ্যক্ষগন।সুন্দরবন দিবসের গুরত্ব তুলে ধরেন দুই বিধায়ক।

জয়নগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত সুন্দরবন দিবস

অপরদিকে জয়নগর ২ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সুন্দরবন দিবস পালন করা হলো বিডিও অফিসে । উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ২ নং ব্লকের বিডিও মনোজিত বসু, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, উর্মিলা রায়, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল , সহকারী সভাপতি আনাম আলী খান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখ,ওয়াহিদ মোল্লা, কর্ণকান্তি হালদার সহ একাধিক কর্মাধ্যক্ষগন।সুন্দরবনকে বাঁচাতে আরও বেশি করে গাছ লাগানোর দরকার আছে বলে এদিন উপস্থিত অতিথিরা তুলে ধরলেন।