২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আপত্তি খারিজ শীর্ষ আদালতের, শপথ নিলেন এল ভিক্টোরিয়া গৌরী

পুবের কলম ওয়েবডেস্ক: মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন এল ভিক্টোরিয়া গৌরী। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান  মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি টি রাজা।

উল্লেখ্য, আইনজীবী এল ভিক্টোরিয়া গৌরীকে বিচারপতি হিসাবে উন্নীত করা নিয়ে শুরু হয়েছিল প্রবল সমালোচনা। আইনজীবী  গৌরীর সঙ্গে বিজেপির ঘনিষ্টতা এবং তাঁর ‘ইসলাম বিদ্বেষ’ নিয়ে প্রশ্ন তুলেছেন মাদ্রাজ বারের ২২  জন আইনজীবী। সেই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।

আরও পড়ুন: ‘বাবরি মসজিদ’ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

তবে আজ পিটিশন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাওয়াইয়ের বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছেন তাঁরা ওই আবেদন শুনতে রাজি নন।

আরও পড়ুন: মণিপুর সহিংসতা: সিবিআই-কে দুই সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচারপতি খান্না এবং বিচারপতি গাভাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এল চন্দ্র ভিক্টোরিয়া গৌরীকে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগে সম্মতি দিয়েছে সর্বোচ্চ আদালত গঠিত কলেজিয়াম। এটা ধরে নেওয়া যেতে পারে কলেজিয়াম সব দিক খতিয়ে দেখেই ওই রকম একটি গুরুত্বপূর্ণ পদে গৌরীর নাম প্রস্তাব করেছে। তাই, নতুন করে বিচার-বিবেচনার প্রশ্ন ওঠে না। ফলে অবশেষে আইনজীবী লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী আজ মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন।

আরও পড়ুন: মণিপুর সহিংসতা, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব শীর্ষকোর্টের

এর আগে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি দিয়েছিলেন মাদ্রাজ বারের ২২ জন আইনজীবী। তাদের আবেদন ছিল আইনজীবী গৌরীকে যেন কোনও মতেই বিচারপতি হিসাবে তুলে আনা না হয়।

গৌরীকে বিচারপতি করার বিরোধী আইনজীবীদের বক্তব্য হল, ‘ঘৃণা ভাষণ’ ও ‘লাভ জিহাদ নিয়ে আইনজীবী গৌরীর মন্তব্য সকলের জানা। যাঁর মানসিকতা এমন, তাঁকে বিচারপতি করা ঠিক হবে না। তাঁর মন্তব্য সংবিধানের মূল কাঠামোর বিরোধী বলেও অভিযোগ করেন আইনজীবীরা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আপত্তিকর মন্তব্যের মানহানি মামলা: সুলতানপুর আদালতে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপত্তি খারিজ শীর্ষ আদালতের, শপথ নিলেন এল ভিক্টোরিয়া গৌরী

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার