০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম ধমকঃ দূষণের জেরে দিল্লিতে শুক্রবার থেকে ফের বন্ধ স্কুল

পুবের কলম ওয়েবডেস্কঃ শীর্ষ আদালতের নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য দিল্লিতে বন্ধ করে দেওয়া হল সমস্ত স্কুল। আগামীকাল শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে জানানো হয়েছে।

গত সোমবারেই দেশের রাজধানী শহরে খুলে গিয়েছিল সমস্ত স্কুল এবং কলেজ।মনে করা হয়েছিল দূষণ একটু হলেও কমছে।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

কিন্তু কেজরীওয়াল সরকারের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

দেশের প্রধান বিচারপতি এনভি রামানা অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা করে বলেন, ”তিন-চার বছরের শিশুদের স্কুলে পাঠানো হচ্ছে। কিন্তু পূর্ণবয়স্করা বাড়িতে বসে কাজ করছে! আপনার সরকারের দিকে নজরদারি চালাতে আমরা কাউকে নিয়োগ করব।”

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণার সময়ে জানিয়েছিলেন পরিবেশের ধীরে ধীরে উন্নতি হবে এই পূর্বাভাস পেয়েই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছরের দিওয়ালির সময় থেকেই দিল্লির দূষণ ভয়াবহ চেহারা নেয়। পরিস্থিতি এমন দাঁড়ায়, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজ। অবশেষে গত সোমবার থেকে ফের খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কিন্তু শীর্ষ আদালতের ধমক খেয়ে ফের স্কুল বন্ধের সিন্ধান্ত নিল কেজরী সরকার।

সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম ধমকঃ দূষণের জেরে দিল্লিতে শুক্রবার থেকে ফের বন্ধ স্কুল

আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার