১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্য ২০২৪ লোকসভা ভোট, ১০ দিনে ১২ রাজ্য সফরে মোদির

নয়াদিল্লি, ৩ মার্চ: ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে আগেই, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। তার আগেই দেশজুড়ে একাধিক অনুষ্ঠানে শামিল হতে চলেছে প্রধানমন্ত্রী। জানা গেছে, আগামী ১০ দিন ‘টাইট-শিডিউলে’ নিজেকে বেঁধে নিয়েছেন নরেন্দ্র মোদি। ৪ মার্চ থেকে ১২ রাজ্য সফরে বের হবেন তিনি। বাংলা ছাড়াও যাবেন তেলঙ্গনা, তামিলনাড়ু, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, বিহার, দিল্লি ইত্যাদি।

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

১০ দিনের এই শিডিউলে সোমবার তেলেঙ্গানায় যাবেন প্রধানমন্ত্রী। আদিলাবাদে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। রাখবেন জনসভা। এদিন হায়দরাবাদের রাজভবনে রাত্রিযাপন করে মঙ্গলবার সাঙ্গারেড্ডিতেও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তারপর সোজা ওড়িশার জয়পুরের চাঁদিখোলাতে গিয়ে জনসভা করবেন। সেখান থেকে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দেবেন তিনি। থাকবেন রাজভবনে। তারপর বিহারে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামী ৭ তারিখ কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরে পা রাখবেন তিনি। একইদিন সন্ধ্যায় দিল্লি ফিরবেন। ৮ তারিখ সারাদিন রাজধানীতে কাটিয়ে সন্ধ্যা বেলায় অসমের উদ্দ্যশ্যে রওনা দেবেন। সেখান থেকে অরুণাচল প্রদেশ যাবেন। পশ্চিম কামেং-এ সেলা টানেল উদ্বোধন করবেন। সেখান থেকে ফের বঙ্গে আসবেন। শিলিগুড়িতে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন তিনি। তারপর ১০ মার্চ আজমগড়ে যাবেন প্রধানমন্ত্রী। তারপরের দিন ফের দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তারপর, তিনি দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা অংশের উদ্বোধন করবেন। ১২ মার্চ, তিনি গুজরাতের সবরমতি এবং রাজস্থানের পোখরান পরিদর্শন করবেন এবং তারপরে ১৩ মার্চ ভার্চুয়ালি গুজরাত এবং অসমে তিনটি গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

আরও পড়ুন: গাজা শান্তি-চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিশাল জয় বিএনপির, বিরোধী দলের আসনে জামাআতে ইসলামী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লক্ষ্য ২০২৪ লোকসভা ভোট, ১০ দিনে ১২ রাজ্য সফরে মোদির

আপডেট : ৩ মার্চ ২০২৪, রবিবার