পুবের কলম প্রতিবেদক: সিবিআইয়ের উপর আর ভরসা রাখতে পারছেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্তে যে শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হবে না, সেই উপলব্ধিও মঙ্গলবার বেরিয়ে এল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথাবার্তায়।
আরও পড়ুন:
এদিন এজলাসে প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে সিবিআই সম্পর্কে তাঁর উপলব্ধির কথা জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, সিবিআই তদন্তের নির্দেশ দিতে দিতে আমি ক্লান্ত। জানি, সিবিআই করে কিছুই হবে না।
সেই নোবেল প্রাইজের হালই হবে। তাঁর মতে, সিবিআইয়ের থেকে রাজ্য পুলিশের সিটই ভালো। এখানে অনেক ভালো অফিসার আছেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে আদালতের অন্দরে যেমন বিতর্ক হয়েছে, তেমনি শাসকদলও সমালোচনায় মুখর হয়েছে।আরও পড়ুন:
একাধিক মামলার ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের উপর স্থগিতাদেশও দিয়েছে। তা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমনাকে চিঠিও দিয়েছেন। সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই সম্পর্কে হতাশা প্রকাশকে আইনজীবী মহল বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আরও পড়ুন:
বিরোধী নেতারা আবার এর পিছনে 'অন্য রাজনীতিরও’ গন্ধ পাচ্ছেন।
আরও পড়ুন:
মঙ্গলবার ভরা এজলাসে বিচারপতি বলেন, 'আজ সকাল থেকে আমার খুব ক্লান্ত লাগছিল।
কত সিবিআই হবে? এক ডজন, দু ডজন? আমি নভেম্বর মাসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। আজ পর্যন্ত তার কোনও ফল আসেনি। আমি কোনও আলো দেখতে পারছি না।’