দেবশ্রী মজুমদার, বীরভূম: অতিমারীর মধ‍্যেও তরুণ তরুণীরা স্কুল থেকে বঞ্চিত পড়ুয়াদের স্বেচ্ছাশ্রমে পাঠদান করে গেলেন, তাদের সম্বর্ধনা দিলো বাংলা সংস্কৃতি মঞ্চ। শান্তিনিকেতনের দিগন্ত পল্লীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মঞ্চের  সভাপতি সামিরুল ইসলাম,  মণীষা বন্দ‍্যোপাধ‍্যায়, রাজকুমার  ফুলমালী প্রমুখ। জাতি ধর্ম নির্বিশেষে কাজ করে যাচ্ছে  বাংলা সংস্কৃতি মঞ্চ। 

 অন‍্যদিকে,  শিক্ষক দিবসে "সওগাত"  স্বেচ্ছাসেবী সংস্থা রামপুরহাট পাঁচ মাথা মোড়ে  পনেরো জন দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে একাদশ শ্রেণির বই ও শিক্ষাসামগ্রী বিতরণ  ও বিশেষভাবে সক্ষম ব‍্যক্তিদের মধ‍্যে ট্রাই সাইকেল বিতরণ করেন। রামপুরহাটের শ্রীফলার বাসিন্দা লালু মনসূরী ও নারায়ণপুরের গাজু বাগদী ট্রাইসাইকেল পেয়ে  খুব খুশি।  সংস্থার অন‍্যতম সদস‍্য তুষার মণ্ডল জানান,  আগামীতে এধরণের কাজ চলতে থাকবে