পুবের কলম, ওয়েবডেস্ক: একধাক্কায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার ছেলে-মেয়ের চাকরি খেয়েছে বিজেপি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, "সিপিএম-বিজেপি একসাথে দাঁড়িয়ে শিক্ষকদের চাকরি খেয়েছে।" একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "আমরা ইতিমধ্যে আদালতে মামলা লড়ছি।
শিক্ষা দপ্তর, রাজ্য সরকার আইনজীবী দিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের চাকরি খেতে দেব না। জীবন দিয়ে লড়াই করব। আমি প্রথম দিন থেকেই আপনাদের বলেছি।"আরও পড়ুন:
এদিকে, তৃতীয় দফা ভোটের আগে শুক্রবার বঙ্গে নির্বাচনী সভায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। শুক্রবার চাকরি বাতিলকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা যোগ্য হয়েও আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি। পূর্ব বর্ধমানের রায়নার নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন মমতা।