পুবের কলম ওয়েবডেস্ক: ট্যুইটার সংস্থার বর্তমান সিইও এলন মাস্ক বুধবার বলেছেন। স্থানীয় সরকারের আইন মেনে নেওয়া ছাড়া অন্য কোনও বিকল্প নেই মাইক্রোব্লগিং সংস্থার সামনে। ট্যুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসি দাবি করেছিলেন, ভারত সরকার কৃষক আ¨োলনের সময় কৃষক প্রতিবাদ নিয়ে ট্যুইট করলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ডরসির এই অভিযোগের উপর নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এলন মাস্ক উক্ত মন্তব্য করেন। সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে মাস্ক বলেন, আমরা যদি স্থানীয় সরকারের আইন মেনে না চলি, তাহলে আমাদের সংস্থা বন্ধ করে দেওয়া হতে পারে।
আমেরিকায় সফররত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এলন মাস্কের এ দিন সাক্ষাৎ হয়। প্রাক্তন ট্যুইটার সিইও ডরসি অভিযোগ করেছিলেন, ভারত সরকার তার উপর চাপ সৃষ্টি করে বলেছিল, তাদের কথা না শুনলে সংস্থাটিকে ভারতে গুটিয়ে ফেলতে হবে এবং কর্মীদের বাড়িতে হানা চালানো হবে। প্রায় সপ্তাহখানেক আগে ইউটিউবের সঙ্গে কথা বলতে গিয়ে ডরসির অভিযোগ ছিল, ২০২১ সালে গোড়ার দিকে কৃষক আ¨োলন নিয়ে কোনও ট্যুইট দেখালে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে। এটাই ভারত, যা কি না একটি গণতান্ত্রিক দেশ। ডরসি বলেন, ভারত আমাদের জন্য একটা বড় বাজার, তাই ভারত সরকারের হুকুম মেনে চলতে আমরা বাধ্য হয়েছিলাম। তবে ডরসির অভিযোগের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর লিখেছিলেন, ‘এটি একেবারে মিথ্যা অভিযোগ। ডরসি এবং তাঁর দল বহুবার আমাদের দেশের আইন ভেঙেছেন। প্রসঙ্গত, গতবছর ট্যুইটার কর্নাটক হাইকোর্টে বলেছিল, ২০২১ সালে সরকার দিল্লি সীমান্তে আন্দোলনকারী কৃষকদের বহু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ট্যুইটারের অভিযোগ ছিল, ভারত সরকার নিজেই নিজের তথ্য-প্রযুক্তি আইনের ৬৯এ ধারা ভেঙেছিল। এ দিন মাস্ক আমেরিকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে দেখা করেন। সাক্ষাতের পর মাস্ক ঘোষণা করেন তিনি এবং তাঁর সংস্থা টেসলা। ভারতে বিনিয়োগ করতে উৎসাহী। এর আগে মাস্ক ভারত সরকারকে বলেছিলেন, আরও কিছু ছাড় বা বাণিজ্যিক ইন্সেন্টিভ পেলে তিনি ভারতে লগ্নি করতে উৎসাহী। বাণিজ্যিক মহলের ধারণা, ভারতে মাস্কের লগ্নির সিদ্ধান্ত ভারতের একটি বড় জয়। কারণ এর আগে মাস্ক ভারতে টেসলার লগ্নির কথা উঠতেই প্রসঙ্গ এড়িয়ে যেতেন। এর পূর্বে অ্যাপলের সিইও টিম কুকও ঘোষণা করেছেন যে, তাঁর ‘টেক জায়ান্ট’ সংস্থা ভারতে উৎপাদন বৃদ্ধিতে খুবই উৎসাহী। তবে ডরসির প্রসঙ্গে মাস্ক মনে করেন যে দেশে ব্যবসা করি আমরা, সেদেশের আইন মানা আমাদের কর্তব্য। যদি সেটা না করা হয়, তাহলে সরকার ব্যবসা গুটিয়ে ফেলার নিদান দেবে।ভারতে আসছে টেসলা, স্থানীয় দেশের আইন মানতে হবে, বললেন ট্যুইটার সিইও এলন মাস্ক
সুস্মিতা
প্রকাশিত:
২১ জুন ২০২৩, ১৫:৪০
আরও খবর
ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভের ১৫ দিন, জট কাটাতে রবিবার ফের বৈঠকে বসছে সরকার
‘বাবা-মায়েরা যা পারেননি, তোমরা করে দেখিয়েছ’, জেন জি-কে রাহুলের বার্তা, পালটা তোপ বিজেপির
‘ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতা সংগ্রামে নতুন শক্তি জুগিয়েছিল’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা আটকে বিমান, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ বহু যাত্রী
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
চিনের আগ্রাসনের কড়া জবাব, অরুণাচল সীমান্তে তিব্বতের ২৭টি গুরুত্বপূর্ণ এলাকার নামবদল ভারতের
চিনের আগ্রাসনের কড়া জবাব, অরুণাচল সীমান্তে তিব্বতের ২৭টি গুরুত্বপূর্ণ এলাকার নামবদল ভারতের
রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে সুমিত রায়, ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ছুটলেন অভিষেকের বাড়িতে
রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে সুমিত রায়, ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ছুটলেন অভিষেকের বাড়িতে
মহিলা সংরক্ষণ আইন কোনো শর্ত ছাড়াই অবিলম্বে কার্যকরের দাবি, রিজিজুর বক্তব্যের কড়া জবাব রাহুলের
মহিলা সংরক্ষণ আইন কোনো শর্ত ছাড়াই অবিলম্বে কার্যকরের দাবি, রিজিজুর বক্তব্যের কড়া জবাব রাহুলের
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের