২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬৮ তেই শেষ ইংল্যান্ড, অ্যাশেজ সিরিজ জিতল অস্ট্রেলিয়া

পুবের কলম ওয়েবডেস্কঃ দুঃস্বপ্নের রাত উপস্থিত ইংল্যান্ডের কাছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ স্টেডিয়ামে ১৪ রান ও এক ইনিংসে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ঐতিহ্য ধরে রাখলো ব্যাগী গ্রীন। স্কট বোল্যান্ড- এর আগুন ঝরানো বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে গেল ব্রিটিশ বাহিনী। অধিনায়ক রুট ও বেন স্টোকস ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারলেন না।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট

ইংল্যান্ডের স্কোর বোর্ড দেখলে মনে হবে যেন একটা মোবাইল নম্বর। বোলান্ড একাই তুলে দিলেন ইংল্যান্ডের ছটি উইকেট। দিলেন মাত্র ৭ রান। ১৯০৪ সালে শেষবার মেলবোর্নের মাটিতে ৭০এর কম রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ১১৭ বছর পরে মেলবোর্নের মাটিতে এমন ভরাডুবি ঘটল ইংল্যান্ডের।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

২০১৫ সালে ইংল্যান্ডের কাছে অ্যাশেজ সিরিজ খোয়াবার পর ২০১৭-১৮ মরশুমে পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ ড্র হওয়ার পর ফের ঐতিহ্যের অ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার করলেন অজিরা। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গেল অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে মোট সাতটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন স্কট বোল্যান্ড।

আরও পড়ুন: সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬৮ তেই শেষ ইংল্যান্ড, অ্যাশেজ সিরিজ জিতল অস্ট্রেলিয়া

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার