নিজস্ব প্রতিবেদক, ইসলামপুরঃ গোয়ালপোখর-২ ব্লকে এলাকায় আলাদা করে শিল্পতালুক গড়ে তোলা হবে। এ জন্য প্রশাসন এলাকায় পাঁচ একর জমি চিহ্নিত করেছে। সম্প্রতি ক্ষুদ্র শিল্প নিগম দফতরের একটি প্রতিনিধি দল জমি দেখে গিয়েছেন। প্রশাসনের দাবি, আগামী বছরের শুরু থেকে শিল্পতালুক গড়ে তোলার কাজ হবে।
গত জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় ছোট ছোট শিল্প গড়ার ব্যাপারে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। এরপরই জেলা প্রশাসন তৎপর হয়।আরও পড়ুন:
গোয়ালপোখর-২ ব্লক বিডিও কানাইয়াকুমার রায় বলেন, আমরা বেলনের এলাকায় ৫ একর জমি চিহ্নিত করেছি। সম্প্রতি ক্ষুদ্র শিল্প নিগমের একটি প্রতিনিধি দল জমিটি দেখে গিয়েছেন।
আরও পড়ুন:
চাকুলিয়া সহ জেলার বিভিন্ন ব্লকে ভুট্টা চাষকে ঘিরে প্রচুর মানুষ জড়িয়ে আছেন প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে। কিন্ত জেলার ভুট্টা ভিনরাজ্য বা ভিনদেশে গেলে জেলায় নেই কোন ভুট্টার জন্য প্রক্রিয়াকরণ শিল্প। এনিয়ে কৃষকদের আক্ষেপ রয়েছে।
আরও পড়ুন:
প্রশাসন সূত্রের খবর, ভুট্টা চাষকে নির্ভর করে শিল্পতালুক গড়ে তোলার প্রস্তাব রয়েছে।
প্রায় দু' দশক আগে রাজ্য সরকারের নিয়োগ করা একটি সংস্থার সমীক্ষায় বলা হয়েছিল, উত্তর দিনাজপুরে আর্থিক পরিকাঠামোর উন্নতি অনেকটাই নির্ভর করছে ভুট্টা চাষির প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের উপরে। অথচ এখনও পর্যন্ত কোনও সরকারই ওই বিষয়ে উদ্যোগী হয়নি। ফলে ফি বছর ফলন যেমনই হোক না কেন, ভুগতে হয় ভুট্টা চাষিদের। ভুট্টাকে ঘিরে শিল্পতালুক গড়ে উঠলে প্রচুর মানুষ উপকৃত হবেন।আরও পড়ুন:
জেলা প্রশাসনের কর্তাদের দাবি, জেলার প্রতিটি ব্লক এবং পুরসভায় এলাকায় শিল্পতালুক গড়ার জন্য জমির খোঁজ চলছে। চাকুলিয়ায় ইতিমধ্যে জমি চিহ্নিত করা হয়েছে।