নিজস্ব প্রতি‌বেদক, মগরাহাট : শ‌নিবার সকা‌লে নি‌জের জ‌মি‌তে কো‌র্টের অর্ডার নি‌য়ে বাউন্ডা‌রি পাঁ‌চি‌লের কাজ কর‌ছিল মিজানুর গা‌জি। হঠাৎ ক‌রে ওই এলাকার বা‌সিন্দা ম‌ণিরুল গা‌জি, আ‌মিরুল গা‌জি, জিয়াউল গা‌জি সহ ক‌য়েকজন মি‌লে আক্রমণ ক‌রে মিজানুরের উপর। ঘটনা‌টি ঘ‌টে‌ছে মগরাহা‌টের যুগ‌দিয়ার শা‌লিগ‌ড়িয়ায়। গত ক‌য়েক বছর ধ‌রে  জ‌মি নি‌য়ে ম‌ণিরুল গা‌জি, আ‌মিরুল গা‌জি ও তা‌দের ছে‌লে ভাই‌পোরা মি‌লে এলাকায় অশা‌ন্তির সৃ‌ষ্টি কর‌ছিল।

শ‌নিবার সকা‌লে তাদের আক্রমণাত্মক ভাবমূ‌র্তি প্রত‌্যক্ষ কর‌লো এলাকার বা‌সিন্দারা।

উ‌ল্লেখ্য , ম‌ণিরুল গা‌জি উত্তর যুগ‌দিয়া এফ‌পি স্কু‌লের প্রধান শিক্ষক প‌দে কর্মরত। স্কু‌লের নিয়ম শৃঙ্খলা, প‌রিকাঠা‌মো এবং মিড ডে মিল দূর্নী‌তি নি‌য়ে মণিরুল গা‌জির বিরু‌দ্ধে বহু অ‌ভি‌যোগ ছিল এলাকার বা‌সিন্দা‌দের। শনিবার সকা‌লে তাদের বিরু‌দ্ধে মগরাহাট থানায় জি‌ডি করা হয়।

আহত অবস্থায় মিজানুর হাসপাতা‌লে গে‌লে প্রাথ‌মিক চি‌কিৎসার পর তা‌কে ছে‌ড়ে দেওয়া হয়।পু‌লি‌শ জানায়, যুগ‌দিয়ায় একটা জ‌মি বিবাদের ঘটনা ঘ‌টে‌ছে, ইনজু‌রি হ‌য়ে‌ছে একজন। মিজানুর গা‌জি কো‌র্টের অর্ডার নি‌য়েই কাজ কর‌ছিল। সি‌ভিক ভ‌লে‌ন্টিয়ার ঘটনাস্থ‌লে আ‌ছে এবং পু‌লিশ খ‌তি‌য়ে দেখ‌ছে গোটা ঘটনা‌টি।