পুবের কলম ওয়েবডেস্কঃ লক্ষণরেখা অতিক্রম করা উচিত নয়। সংবিধান রাষ্ট্রের ক্ষমতাকে সমান তিনটি ভাগে ভাগ করেছে। নাম না করেই কেন্দ্রীয় সরকারকে এইভাবেই বিধলেন প্রধানবিচারপতি এন ভি রামানা।
আরও পড়ুন:
উল্লেখ্য কয়েকদিন আগেই গ্যাংস্টার আবু সালেমের মুক্তি মামলায় দেশের শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল কেন্দ্র।
এরপরই এহেন বক্তব্য শোনা গেল প্রধান বিচারপতির মুখে। শনিবার দিল্লির বিজ্ঞানভবনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের বিচারপতিদের একটি যৌথ সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি বলেন ”সংবিধান রাষ্ট্রের ক্ষমতাকে সমান তিনটি শাখার মধ্যে বণ্টন করেছে। এই তিন শাখার মধ্যে ক্ষমতার সমবণ্টনই গণতন্ত্রের কাঠামোকে মজবুত করে। নিজেদের দায়িত্ব পালন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা লক্ষ্মণরেখা অতিক্রম না করি।”আরও পড়ুন:
উল্লেক্ষ্য গত সপ্তাহেই বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি এম এম সুন্দ্রেশের ডিভিশন বেঞ্চ আবু সালেম মামলা প্রসঙ্গে সাফ জানান “বিচারব্যবস্থাকে জ্ঞান দেবেন না। যেটা আপনাদের ঠিক করার কথা, সেটা আমাদের ঠিক করতে বললে আমরা সেটা ভালভাবে নিই না।” বিচারপতি এসকে কৌল সাফ জানিয়ে দেন, “সুপ্রিম কোর্টের কী করা উচিত, সেটা স্বরাষ্ট্রসচিব বলতে পারেন না।”
আরও পড়ুন:
শনিবার এরই সঙ্গে জনস্বার্থ মামলার অপব্যবহার নিয়েও সরব হন প্রধান বিচারপতি। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দায়ের করা হচ্ছে জনস্বার্থ মামলা। এই প্রবণতা অত্যন্ত বিপদজনক বলেই মনে করেন প্রধানবিচারপতি।