১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬০, আহত ২৪৮, উদ্বিগ্ন প্রকাশ করল ভারত সরকার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহের অবস্থা এখনও কাটেনি। তার মধ্যেই ফের ভূমিকম্পে বিপর্যস্ত চিন। ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় উদ্বিগ্ন ভারত সরকার। চিনের ভারতীয় দূতাবাসের তরফে টুইট করে বলা হয়েছে, ‘৫ সেপ্টেম্বর সিচুয়ান প্রদেশে হওয়া ভূমিকম্পে মৃতদের শ্রদ্ধা জানাই এবং যাঁরা ভূমিকম্পে আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”

সোমবার সকালে দক্ষিণ পশ্চিম চিনের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬।  প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই ভূমিকম্পের কারণে  কমপক্ষে ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বাড়ছে আহতের সংখ্যা। দ্রুত চলছে উদ্ধারকাজ। পর পর আফটার শকে চেংডুরে ২১ লক্ষের বেশি জনসংখ্যার অধিকাংশ মানুষ বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে কাটিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত আহত হয়েছেন ২৪৮ জন মানুষ, নিখোঁজ ১২ জন। ভূমিকম্পের কারণে জল, বিদ্যুৎ, পরিবহণ ও টেলি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। অস্থায়ী সেতু বানিয়ে উদ্ধারকার্য চলেছে।

আরও পড়ুন: মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ

ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সামাল দিয়ে উদ্ধারকাজের গতি বাড়ানোর  নির্দেশ দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট জিংপিং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রক এবং অন্যান্য বিভাগকে ত্রাণ কার্য পরিচালনার জন্য সিচুয়ানে দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মি এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সকে সক্রিয়ভাবে উদ্ধারকাজে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে চিনের রেড ক্রশ। ৩২০টি তাঁবু, ২,২০০টি ত্রাণ প্যাকেজ, ১,২০০টি  কুইল্ট এবং ৩০০টি ফোল্ডিং বেড ত্রাণের অংশ হিসেবে ক্ষতিগ্রস্থ এলাকায় পাঠানো হয়েছে। ভূমিকম্পে কিছু বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, চারিদিকে কাঠের বিম ছড়িয়ে পড়ে আছে। চারদিক ধবংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬০, আহত ২৪৮, উদ্বিগ্ন প্রকাশ করল ভারত সরকার

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার