পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউরোপের একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল,পুড়ছে সেখানকার বিশাল এলাকা। এই তালিকায় নতুন করে যুক্ত হওয়া স্পেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় জ্বলছে আগুন। এতে একজন উদ্ধারকর্মীর মৃত্যুর পর জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা। ৮ সেপ্টেম্বর আন্দালুসিয়ার পর্যটন শহর এস্তেপোনা থেকে দাবানলের আগুন ছড়াতে শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের গ্রাম ও শহর মিলিয়ে ১১টি এলাকা পুড়ছে।
সেখানকার ২ হাজারেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনদের সরিয়ে নিচ্ছে আন্দালুসিয়ার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। সংস্থাটির সিনিয়র কর্মকর্তা জুয়ান স্যাঞ্চেজ বলেন, পেশাদার জীবনে এমন ব্যাপক ও বিস্তৃত দাবানল দেখেননি তিনি। ৪১টি বিমান, ২৫টি গাড়ি নিয়ে শত শত উদ্ধারকর্মী দিনরাত কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দেশটির গণমাধ্যমগুলো বলছে, দাবানলে এরইমধ্যে আন্দালুসিয়ার ৭ হাজার ৪০০ হেক্টর বনাঞ্চল পুরোপুরি পুড়ে গেছে। এখনও কয়েক মাইল দূর থেকে আগুনের ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সেনাবাহিনী নামানো হয়েছে। এ ঘটনাকে 'অপার্থিব ব্যাপার’ উল্লেখ করে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়া আদ্রিয়ানা ইয়াকব বলেন, এমন ব্যাপক দুর্যোগ তারা কখনই দেখেননি। পেপা রুবি নামে আরেকজন বলেন, দাবানল শুরুর পর থেকে তারা শান্তিতে ঘুমোতে পারছেন না। এটা খুবই বিরক্তিকর ব্যাপার।দাবানলে স্পেনের আন্দালুসিয়ায় ভস্মীভূত, ৭ হাজার ৪০০ হেক্টর বনাঞ্চল
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪১
আরও খবর
মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের জেরে ভয়াবহ বিমান দুর্ঘটনা ফ্রান্সে, নিহত কমপক্ষে ১১
করাচির সেনা দপ্তরে ভয়াবহ বিস্ফোরণ, গুলির লড়াইয়ে নিহত অন্তত তিন সেনা
পাল্টাপাল্টি হামলায় টালমাটাল যুদ্ধবিরতি, ফের মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র
তেলবাহী জাহাজে হামলার জেরে ফের ইরানে মার্কিন অভিযান, টানা দ্বিতীয় রাতের বিমান হামলা
তিনটি দেশে নাগরিকদের ভ্রমণ স্থগিত করল সৌদি, কেন এমন সিদ্ধান্ত?
তিনটি দেশে নাগরিকদের ভ্রমণ স্থগিত করল সৌদি, কেন এমন সিদ্ধান্ত?
এলন মাস্কের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান এক বাঙালি, জানেন কে এই ব্যক্তি?
এলন মাস্কের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান এক বাঙালি, জানেন কে এই ব্যক্তি?
ইরানি হামলায় চাপে আমেরিকা, উপসাগরীয় সামরিক ঘাঁটি ইসরায়েলে সরানোর ভাবনা
ইরানি হামলায় চাপে আমেরিকা, উপসাগরীয় সামরিক ঘাঁটি ইসরায়েলে সরানোর ভাবনা
ইসরায়েল-লেবানন সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর, গৃহযুদ্ধের আশঙ্কা হিজবুল্লার
ইসরায়েল-লেবানন সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর, গৃহযুদ্ধের আশঙ্কা হিজবুল্লার
ফের কাঁপল ভেনেজুয়েলা, মৃত ৯২০ পেরোল; নিখোঁজ ৫০ হাজারেরও বেশি মানুষ
ফের কাঁপল ভেনেজুয়েলা, মৃত ৯২০ পেরোল; নিখোঁজ ৫০ হাজারেরও বেশি মানুষ
মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাত ইরানের
মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাত ইরানের
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
ভবানীপুর মামলায় ইভিএম-ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ভাঙতে পারে জুন মাসের সব রেকর্ড