০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইডির আবেদন খারিজ, রুজিরা-অভিষেককে দুবাই যেতে অনুমতি হাইকোর্টের

পুবের কলম প্রতিবেদক: চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাধা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাদের সেই নিষেধাজ্ঞাকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর বিদেশ যেতে বাধা রইল না। যদিও কলকাতা উচ্চ আদালত বেশ কিছু শর্ত চাপিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার প্রয়োজনে দুবাই যাওয়ার অনুমতি দিয়ে জানিয়েছে, তাঁদের ১০ জুনের মধ্যে ফিরে আসতে হবে। এ ছাড়াও আরও বেশ কিছু শর্ত দিয়েছে আদালত।

এ দিন আদালত ইডির নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানির পর স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাংসদ বিদেশে যেতে পারবেন। সঙ্গে তাঁর স্ত্রীও যেতে পারবেন। তবে সাংসদকে ইডির কাছে টিকিট, দুবাইয়ের ঠিকানা, চিকিৎসার জন্য যে হাসপাতালে যাচ্ছেন সেখানকার ফোন নম্বর জমা দিতে হবে।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

ইডির আধিকারিকরা প্রয়োজনে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার সুযোগ রাখতে হবে। অন্যদিকে ইডিকে বলা হয়েছে ১০ জুনের মধ্যে সাংসদকে নোটিশ পাঠানো যাবে না।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

এ দিন কলকাতা হাইকোর্ট ইডির আবেদন খারিজ করে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা করার সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি তাঁর পছন্দের হাসপাতালে তিনি চিকিৎসা করাতে পারবেন। সেক্ষেত্রে প্রশাসন কখনও বাধা দিতে পারে না বলেও উল্লেখ করেছে কলকাতা উচ্চ আদালত।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

ট্যাগ :

খামেনির হত্যা অনৈতিক, সম্পূর্ণ অন্যায়, বেআইনি কাজ: আসাদুদ্দিন ওয়াইসি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডির আবেদন খারিজ, রুজিরা-অভিষেককে দুবাই যেতে অনুমতি হাইকোর্টের

আপডেট : ২ জুন ২০২২, বৃহস্পতিবার