পুবের কলম ওয়েবডেস্কঃ আইএএস অফিসার তাঁর পোষ্য কুকুরকে নিয়ে ঘুরতে আসবেন। তাই, তাঁর আসার আগেভাগেই দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে বন্ধ করে দেওয়া হচ্ছে খেলাধুলো। জানা যায় ত্যাগরাজ স্টেডিয়ামে যে অ্যথলেটরা অনুশীলন করেন, তাঁরা এবং তাঁদের কোচরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ, আগে তারা রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনুশীলন করতেন। কিন্তু, গত কয়েক মাস ধরে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
সন্ধ্যা ৭টাতেই তাঁদেরকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হচ্ছে। কারণ, ওই সময়ের মিনিট ত্রিশেক পরই, স্টেডিয়ামে কুকুর ঘোরাতে আসেন দিল্লির রাজস্ব বিভাগের দায়িত্বে থাকা মুখ্য সচিব সঞ্জীব খিরওয়ার। এর ফলে তাঁদের ট্রেনিং প্রোগ্রাম ব্যহত হবে। বৃহস্পতিবার, ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের এক প্রতিবেদনে এই কথা প্রকাশ হতেই হইচই পড়ে যায় রাজধানীতে। নেট দুনিয়াতেও ওই আইএএস অফিসারকে নিয়ে নিন্দার ঝড় হয়ে যায়। আর এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হওয়ার পরই নড়েচড়ে বসে দিল্লির আপ সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটির ছবি টুইট করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, ‘এই সংবাদ প্রতিবেদন আমাদের নজরে এনেছে যে কিছু স্পোর্টস ফেসিলিটি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। যার ফলে গভীর রাত পর্যন্ত অনুশীলনে ইচ্ছুক ক্রীড়াবিদদের অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দেশ দিয়েছেন, দিল্লি সরকারের অধীনে থাকা সমস্ত ক্রীড়া সুবিধা কেন্দ্রগুলি ক্রীড়াবিদদের জন্য রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।’ অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেন সঞ্জীব খিরওয়ার। তাঁর দাবি, মাঝে মাঝে তিনি ওই স্টেডিয়ামে কুকুরকে ঘোরাতে নিয়ে যান। তবে, কোনও ক্রীড়াবিদের অনুশীলনে বাধা দেওয়ার কথা মানেননি তিনি।
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
২৬ মে ২০২২, ১৪:৫৭
আরও খবর
বন্যায় প্লাবিত এলাকা, শাবকদের বাঁচাতে মা কুকুরের ছোটাছুটি
পথ কুকুরকে খাওয়ার দিতে বাধা, মহিলাকে কামড়ে দিলেন পশুপ্রেমী নিজেই
কুকুরের তাড়া খেয়ে তিনতলা থেকে লাফ, হাসপাতালে টানা তিনদিন লড়াইয়ে মৃত্যু ডেলিভারি বয়ের
মানসিক ভারসাম্যহীন মহিলাকে ছিড়ে-খুবলে খেল কুকুর, ঘটনায় চাঞ্চল্য কর্নাটকে
বিশ্বের প্রতিটি দেশে পেলের নামাঙ্কিত স্টেডিয়াম চান ইনফান্তিনো
বিশ্বের প্রতিটি দেশে পেলের নামাঙ্কিত স্টেডিয়াম চান ইনফান্তিনো
কেরলে কুকুরের তাণ্ডবে গুরুতর জখম মন্দিরে আসা ৭ ভক্ত
কেরলে কুকুরের তাণ্ডবে গুরুতর জখম মন্দিরে আসা ৭ ভক্ত
কাতার বিশ্বকাপঃ প্রতিটি স্টেডিয়ামে নামাযের স্থান, কম দামে মিলছে হালাল খাবার
কাতার বিশ্বকাপঃ প্রতিটি স্টেডিয়ামে নামাযের স্থান, কম দামে মিলছে হালাল খাবার
মার্কিন মুলুকে তৈরি হচ্ছে শাহরুখ খানের বিশাল স্টেডিয়াম
মার্কিন মুলুকে তৈরি হচ্ছে শাহরুখ খানের বিশাল স্টেডিয়াম
ই২০ পেট্রোলে কমবে গাড়ির মাইলেজ? নিতিন গড়করি ও পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্যের গরমিলে বিভ্রান্তি
ই২০ পেট্রোলে কমবে গাড়ির মাইলেজ? নিতিন গড়করি ও পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্যের গরমিলে বিভ্রান্তি
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা